চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবমেরিন ক্যাবলস বিচ্ছিন্ন, দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবলস (এসএমডব্লিউই-৫) ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশজুড়ে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে।

রোববার দুপুরে প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবলের লাইনে এমন সমস্যা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান।

তিনি বলেন, কুয়াকাটায় অবস্থিত এসএমডব্লিউই-৫ ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চালুর পর আমরা এর আগে কখনো এ ধরনের সমস্যার মুখে পড়িনি।

আব্দুস সালাম খান বলেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। আজকের মধ্যেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ চলছে। যেহেতু প্রথমবার আমরা এমন সমস্যার মুখোমুখি হয়েছি, তাই কতোক্ষণের মধ্যে সমস্যার সমাধান হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

২০১৪ সালে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এসএমডব্লিউই-৫ (SMW-5) কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যোগদান ও মালিকানা নিশ্চিত করে।

২০১৭ সালের ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন।

Reneta

এসএমডব্লিউই-৫ ক্যাবল সংযুক্ত হওয়ার মাধ্যমে বিএসসিসিএল-এ ১৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ যোগ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়াকাটা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT