চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৬ দলের চোখ এএফসি টুর্নামেন্টে

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১১:৪০ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৬ দলের জন্য উন্নত সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছে বাফুফে। আর আশ্বাস অনুযায়ী সব কিছু পেলে বাংলাদেশের ফুটবলের জন্য আরও অনেক সাফল্য বয়ে আনবে তারা বলছে, সাফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৬ দল। ভবিষ্যতের জাতীয় দলের হয়েও মাঠে নামার স্বপ্ন দেখছে নিপু-শাওনদের মতো কিশোর ফুটবলাররা।

২০০৩ সালে বড়দের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ফুটবলে আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। ১২ বছর পর সে যন্ত্রণার অবসান ঘটিয়েছে ছোটরা। সিলেটের মাঠে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই ঢাকায় ফিরেছে বাংলাদেশের কিশোর দল।

ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া নিপু জানালেন, যেহেতু চার বছরের কোর্স, এর মধ্যে ম্যাচ ও প্রাকটিসের সুযোগ পাবো আমরা। আমাদের অনেক ইমপ্রুভ হবে। এর মধ্য থেকেই অনেকে ন্যাশনাল টিমে ঢুকে যাবে।

অধিনায়ক শাওনের মুখেও একই উচ্চারণ, বাফুফের সঠিক সুযোগ সুবিধা পেলে আমরা ভবিষ্যতে আরো উন্নীত করবো।

শাওন-নিপু-ফয়সালদের এমন অবিস্মরণীয় সাফল্যের জন্য অফিশিয়ালি কোন ‘পারফরমেন্স বোনাস’ ঘোষণা না করলেও তাদের সুযোগ-সুবিধা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, আমরা এই দলটাকে নিয়ে ভালোভাবে কাজ করতে কমিটেড।পারফরমেন্স বোনাসের চাইতে এই টিমটার টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ডেভেলপমেন্টের প্রতি আমাদের নজর বেশী থাকবে।

সামনের মাসেই শাওনদের নতুন অ্যাসাইনমেন্ট। ঘরের মাঠে এএফসি টুর্নামেন্ট। সাফজয়ী লাল-সবুজ দলের চোখ তাই সে টুর্নামেন্টে।

কোচ গোলাম জিলানি জানালেন, ভারত শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন দেশে টুর্নামেন্ট হয়। এসব টুর্নামেন্টে আমরা অংশ নিতে পারলে আরো উন্নতি করতে পারবো।

১৬ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এএফসি আন্ডার সিক্সটিনের বাছাই। ডি গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ।

ট্যাগ: এএফসি অনূর্ধ্ব-১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবো’

পরবর্তী

‘টেরোরিস্ট ফান্ডের জন্য গ্রেফতার হওয়া উদ্বেগজনক’

পরবর্তী

‘টেরোরিস্ট ফান্ডের জন্য গ্রেফতার হওয়া উদ্বেগজনক’

এখনো থামেনি আহাজারি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT