চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফার বাসায় ‘খাবার ডেলিভারি’ দিলেন ইরফান সাজ্জাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

অনেক খোঁজাখুঁজির পরেও ইরফান সাজ্জাদের কপালে চাকরী জোটেনি। অভাবের সংসারে হাল ধরতে দরকার উপার্জন। তাই সাইকেলে চড়ে প্রতিদিন কাস্টমারদের বাসায় খাবার পৌঁছে দেন (ফুড ডেলিভারিম্যান) ইরফান সাজ্জাদ। 

যে রাস্তা দিয়ে ইরফান দৈনিক যাতায়াত করেন, সে পথ দিয়ে প্রায়ই ইয়ারফোনে গান শুনতে শুনতে চলাচল করেন সাফা কবির। সাফা প্রায়ই খেয়াল করেন বয়স্ক ভিক্ষুক দেখলেই সাইকেল থামিয়ে টাকা দেন ইরফান সাজ্জাদ। এরমধ্যে তাদের কিছুদিন চোখাচোখি চলে। হঠাৎ একদিন সাফার বাসায় খাবার ডেলিভারি দিতে যান ইরফান সাজ্জাদ। অনেকটা অবাক হন তারা দুজনে। লজ্জায় পড়ে খাবার দিয়ে ফেরার সময় ডেলিভারি চার্জ আনতে ভুলে যায় ইরফান সাজ্জাদ।

এরপরের ঘটনা অন্যরকম। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ফুড ডেলিভারিম্যান’। যেখানে ‘ফুড ডেলিভারিম্যান’-এর চরিত্রে অভিনয় করেছেন ‘ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ তারকা ইরফান সাজ্জাদ। তার বিপরীতে আছেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। এ জুটিকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলু।

সঞ্জীবন চক্রবর্তী রচনায় এবং আতিকুর রহমানের প্রযোজনায় ‘ফুড ডেলিভারিম্যান’ নাটক প্রসঙ্গে নির্মাতা আতিফ আসলাম বাবলু জানান: কদিন আগেই ‘ফুড ডেলিভারিম্যান’ নাটকের শুটিং শেষ হয়েছে। শিগগির একটি বেসরকারি টিভি প্রচার হবে।

আতিফ আসলাম বাবলু বলেন: একজন শিক্ষিত ডেলিভারিম্যান ও একটি মেয়ের প্রেমের গল্প দেখা যাবে। এরমধ্যেও বাবা হারা একজন শিক্ষিত যুবকের মা ও বোনকে নিয়ে টিকে থাকার লড়াই দেখা যাবে। নির্মাতার ভাষ্য: এটি অন্যরকম একটি কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সাজ্জাদসাফা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT