চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাপ শুধুমাত্র একটা প্রাণী নয়, বিশেষ একটা আচরণ: জাহিদ জগৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২০
শিল্প সাহিত্য
A A

কবিতা, গল্প, উপন্যাস কিংবা গানের কথায় তার পায়চারি। সিনেমার পথেও ঢুঁ মারেন কখনো। সহকারী পরিচালক হিসেবে দেশে-বিদেশে প্রশংসিত ছবি ‘কমলা রকেট’-এও গেঁথে আছে তার নাম। বলছি নিজেকে দস্যু লেখক দাবী করা জাহিদ জগৎ-এর কথা। নতুন বছরের শুরুতেই বই নিয়ে এলেন তিনি। এবার গল্পের বই। নাম ‘সাপের খামার’। অদ্বৈত থেকে প্রকাশিত বইটি এখন বাজারে। আসছে একুশে বই মেলাতেও পাওয়া যাবে এটি। নিজের কাঁধে ‘সাপের খামার’ বয়ে বেড়ানো এই গল্পকার তিন কথার উত্তর দিয়েছেন চ্যানেল আই অনলাইনকে:

গল্পের বইয়ের নাম হিসেবে ‘সাপের খামার’ নামটি কীভাবে মাথায় এলো? বা কী ভেবে এই নাম রাখলেন? এই নামটা নেয়ার পর যে ইমেজটা মাথায় ঘুরপাক খায়, এটাতো বিপজ্জনক…?
‘বিপজ্জনক’ শব্দটা গুরুত্বপূর্ণ। মানে আপনার মধ্যে তৈরী হওয়া একটা ছবি আপনাকে আক্রমণ করছে। এই ছবিটাই মূলত সাপ। সাপ শুধুমাত্র একটা প্রাণী নয়, বিশেষ একটা আচরণ। এই বিশেষ’রে আমি চিনি বিষ হিসেবে। জীবন পারাপারের ক্ষেত্রে, সময়ের এইযে নিত্য দংশন, তারে পুঁজি করে যে শক্তি আমাদের চারপাশজুড়ে কথা কয়, ভালোবাসে এবং খুন করে! তারা স্পষ্টত আমার কাছে সাপ হিসেবে চিহ্নিত। তো সেই সকল সাপের সমাহারে গড়ে উঠেছে এবারের ‘সাপের খামার’। এখানে ৯টি ছোট গল্প আছে। ঠিক গল্পও না, একেবারেই ভিন্ন ঢঙয়ে, প্রতিটা শব্দের মধ্যে বিষাক্ত একেকটা দাঁত’কে দেখতে বা দেখাতে চেয়েছি। ফলে বইটা পড়ে পাঠক খুব আরাম বোধ করবেন এমন নাও হতে পারে। গল্পের বাইরে আলাদা একটা বিষক্রিয়া যেন তাড়িত করে, যেমনটা আমার ক্ষেত্রে, তেমন কিছু একটা আঁকার চেষ্টা করেছি। ক্ষমতার অত্যাচার, ভালোবাসার নিপীড়ন, সব মিলিয়েই মাথার মধ্যে আজ পর্যন্ত আস্তো একটা সাপের খামার নিয়েই ঘুরতে হচ্ছে আমাকে। আলাদা করে নাম দেবার দরকার হয় নি।

ফেব্রুয়ারি কেন্দ্রীক বই প্রকাশের হিড়িককে কীভাবে দেখেন?
এইটা একটা বাজে প্র্যাকটিস। সারা বছর বই সংক্রান্ত আলাপ-আলোচনা থেকে মানুষ’কে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রসেস মনে হয় আমার কাছে। দক্ষ প্রকাশকের অভাব এই অবস্থার জন্য অনেকাংশেই দায়ী। তারা সারা বছরের জ্ঞানচর্চা’কে একমাসেই মানুষের মাথায় তুলে দেবার চেষ্টা করে থাকেন। এর বাইরে অবশ্য একটা পজিটিভ দিক আছে। সেটা হইলো, আর যাইহোক, লেখক ও পাঠকের একত্রে একটা আড্ডা দেবার উপযুক্ত ব্যবস্থা হিসেবে বেশ ভালো। এইসব ফ্যাকরা বাদ দিলে, ফেব্রুয়ারি’র অমর একুশে গ্রন্থমেলা বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরসাথে জড়িয়ে আছে বাংলার রক্তাক্ত ইতিহাস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে ফেব্রুয়ারি’র বইমেলা এক অনন্য আয়োজন।

জাহিদ জগতের উপন্যাস ‘অন্নদাস’-এর প্রচ্ছদ…

বইয়ের বিপণন নিয়ে এই সময়ের লেখকরা বেশ কনসার্ন। বিপণন নিয়ে আপনার কোনো বিশেষ কায়দা আছে কিনা?
প্রকাশিত বইয়ের বিপণনের জন্য লেখকরা উদ্যোগী হচ্ছে এটা ভালো সংবাদ। যেহেতু আজ-কালকার প্রকাশকরা সত্যিকার অর্থে দক্ষ নয়। প্রকাশিত বই কি করে পাঠকের হাতে পৌঁছে দেওয়া যায়, বইয়ের কন্টেন্ট, জ্ঞান বা তার তাৎপর্য কোনকিছুই এখন আর পাঠক সহজে বুঝতে সক্ষম নয়, সেদিক থেকে লেখক নিজেই উদ্যোগী হতে বাধ্য। এতে করে লেখকের একনিষ্ঠ বিপণনী শ্রমের মধ্য দিয়ে মাছের ব্যাপারীও বইমেলায় এসে যৎসামান্য বাণিজ্য করে বেঁচে যেতে পারছে। আমার ক্ষেত্রে এমন কোনো প্রকাশক নেই। শত টানা-পোড়েনের মধ্য দিয়েও সকল নিয়ম-কানুন মেনে নিজেই প্রকাশ করেছি। ফলে নিজের বই নিজের কাঁধে নিয়ে ছুটে বেড়াই দেশব্যাপী। আমার এই ছুটে চলাই আমার বইয়ের বিপণন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে বইমেলাবই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT