বিপন্ন প্রজাতির কোবরার সঙ্গে সেলফি তোলার অপরাধে ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি উলফতসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির বন-বিভাগ
বন-প্রাণী আইন না মানার অপরাধেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’র’ প্রোমোশনের জন্য একটি ভিডিও শ্যুট করা হয়। যেখানে দেখা গেছে, অভিনেত্রী শ্রুতি কোবরাকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন। সেলফির পাশাপাশি ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নজরে আসে ভারতের বন-বিভাগের।
গত ১৭ জানুয়ারি বন-বিভাগ নিশ্চিত হয়, শ্রুতি যে সাপের সঙ্গে ছবিটা তুলেছেন তা আসল সাপ, নকল নয়।
তবে ‘নাগিন’ সিরিয়াল কর্তৃপক্ষের দাবি, এটা আসল সাপ নয়।







