চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ জীবানু ব্যবহার করে ক্যান্সার চিকিৎসায় নব-আবিস্কার

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১১:৪১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

জ্বরঠোসার (জ্বরের কারণে ঠোঁটে-মুখের ঘা) জীবাণু ব্যবহার করে ব্রিটিশ বিজ্ঞানীরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে ক্যান্সারের টিউমার ধ্বংস করা সম্ভব। এর মধ্য দিয়ে টিউমার ধ্বংসে এই প্রথম কোনো ভাইরাস ব্যবহৃত হবে।

ক্যান্সারের চিকিৎসায় পদ্ধতিটি যুগান্তকারী হিসেবে প্রমাণিত হবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের।

লন্ডনের ইমপিরিয়াল কলেজের গবেষকরা জ্বরঠোসার জীবাণু হার্পিস সিমপ্লেক্স ভাইরাস থেকে ক্যান্সারের টিউমার নিরাময়ের ওষুধটি আবিষ্কার করেন। তারা আশা করছেন, এই ওষুধ হাজারো মানুষের জীবন বাঁচাতে সফল হবে।

ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে প্রচলিত ওষুধ ও কেমোথেরাপির মতো পদ্ধতিগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই ব্যাপক এবং যন্ত্রণাদায়ক। এই ওষুধটি সেসব পার্শ্বপ্রতিক্রিয়াশীল পদ্ধতি ও ওষুধ থেকে রোগীদের রক্ষা করবে।

এখন পর্যন্ত করা পরীক্ষা-নিরীক্ষায় ‘ইমলিজিক’ নামের ওষুধটি সবচেয়ে মারাত্মক ক্যান্সার ‘মেলানোমা’র বিরুদ্ধেও ইতিবাচক ফল দেখিয়েছে। সম্প্রতি প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বড় পরিসরে পরিচালিত ওই গবেষণায় এক-চতুর্থাংশের বেশি ক্যান্সার রোগী ওষুধটি প্রয়োগে তাদের টিউমার ছোট হয়ে ৫ ভাগের এক ভাগ আকারের হয়ে যেতে দেখেছেন। ওষুধটির প্রভাব ৬ মাসেরও বেশি সময় ধরে থাকে।

ইমলিজিক মানবদেহের সুস্থ কোষ থেকে ক্যান্সারের কোষকে আলাদাভাবে সনাক্ত করতে পারে, সেগুলোকে ধ্বংস করতে পারে এবং দেহ যেনো নিজ থেকেই ক্যান্সারের সঙ্গে লড়তে পারে, সেজন্য রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে তোলে।

Reneta

বিজ্ঞানীরা নতুন ওষুধটির কার্যকারিতায় এতোটাই সন্তুষ্ট যে তারা স্তন, মস্তিষ্ক, ঘাড় এবং অন্ত্রের ক্যান্সারের ওপর ওষুধটি পরীক্ষা শুরু করেছেন।

যুক্তরাজ্যের রয়্যেল মার্সডেন হসপিটাল এবং ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর কেভিন হ্যারিংটনের ভাষায়, পরীক্ষার কিছু কিছু ফলাফল ছিলো ‘বিস্ময়কর’। তিনি বলেন, ‘অতিরিক্ত বড় টিউমারে আক্রান্ত রোগীরাও সুস্থ হয়ে যাচ্ছেন। এদের মধ্যে কারো কারো জন্য সব চিকিৎসা শেষ হয়ে গিয়েছিলো এবং তাদের আয়ুও বেঁধে দেওয়া হয়েছিলো।’

প্রফেসর হ্যারিংটন আশা করছেন, এর মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় নতুন একটি প্রতিষেধক তৈরি হবে, যা ক্যান্সার চিকিৎসায় প্রচলিত সব ব্যবস্থা পাল্টে দেবে।

ওষুধটি আমেরিকায় ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। ইউরোপের ওষুধ কর্তৃপক্ষও এর পক্ষে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করা হচ্ছে যুক্তরাজ্যেও খুব শিগগিরই অনুমোদন পাবে ইমলিজিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT