চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদ্দাম হোসেনের প্রাসাদে ইরাকের নতুন যাদুঘর

৪:০১ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৬
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

যুদ্ধবিধ্বস্ত ইরাকে বহু বছর পর প্রথমবারের মতো চালু হয়েছে একটি যাদুঘর। তেলখনি সমৃদ্ধ শহর বসরায় দেশটির গৌরবোজ্জ্বল ইতিহাসের নিদর্শন নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য নিজের দরজা খুলে দেয় বসরা মিউজিয়াম।

কিন্তু শুধু এত বছর পর নতুন যাদুঘর হিসেবে চালু হওয়ার কারণে নয়, আরও একটি কারণে সংবাদের শিরোনাম হচ্ছে এটি। যাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে ইরাকের প্রাক্তন স্বৈরশাসক সাদ্দাম হোসেনের প্রাসাদে।

প্রায় ১শ’ তাকার মতো রাজকীয় প্রাসাদটি সাদ্দাম হোসেন তার শাসনামলে হ্রদের পাশে নির্মাণ করেন। যাদুঘরের পরিচালক ক্বাহতান আল-ওবাইদ বার্তা সংস্থা এপিকে জানান, “স্বৈরাচার আর নৈরাজ্যের জায়গায় সভ্যতা আর মানবতাকে বসানোর জন্য” তিনি ইচ্ছে করেই প্রাসাদটি বেছে নিয়েছেন।

ইরাকের নাম শুনলেই আমাদের এখন মনে পরে জঙ্গি সংগঠন আইএস, সহিংসতা, যুদ্ধ, বোমা আর রাসায়নিক অস্ত্রের কথা। দেশটির যে একটা সমৃদ্ধ ইতিহাস আছে, এমনকি এটি যে সভ্যতার বেড়ে ওঠার ক্ষেত্র, গণিত, জ্যোতির্বিদ্যা আর চিকিৎসাবিদ্যার জন্মস্থল – আমরা সেটা ভুলতে বসেছি। এই দেশটিতে ছিল একের পর এক প্রাচীন সাম্রাজ্যের অবস্থান। যারা বিজ্ঞান, শিল্প আর স্থাপত্যে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।saddams-palace2

“কিন্তু যুদ্ধের কারণে ১৯৮০ থেকেই আমরা ভুগছি… গণমাধ্যম আর যুক্তরাষ্ট্র সরকার দেশটির ইতিহাস দেখানোর বদলে খারাপ দিকগুলোর দিকেই বারবার ফোকাস করে এসেছে,” বলেন মার্কিন সেনাবাহিনীর হয়ে অনুবাদক হিসেবে কাজ করা ইরাকি ইয়াজান ফাদলি।

নতুন যাদুঘরটি পরিস্থিতি পরিবর্তনের একটি চেষ্টা বলে মনে করেন তিনি।

Reneta

বসরা মিউজিয়াম দীর্ঘ আট বছরের এক প্রকল্পের ফল। প্রকল্পটির উদ্দেশ্য ছিল ইরাকের দক্ষিণাঞ্চলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো এবং বসরার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা। যথেষ্ট অর্থ না থাকায় একটি প্রদর্শনকক্ষই কেবল চালু করা গেছে। সেখানে আছে দু’হাজার বছরেরও বেশি পুরনো বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। যার মধ্যে রয়েছে বসরায় তৈরি রূপোর মুদ্রা, মাটির সরঞ্জাম, কফিন এবং টাইলস।saddams-palace3

যাদুঘরটি তৈরির কাজ সম্পন্ন হলে আরও তিনটি প্রদর্শনী হল এর সঙ্গে যুক্ত হবে। সেগুলোতে থাকবে ইরাকের ব্যাবিলনীয়, আসিরীয়, সুমেরীয় এবং ইসলামি সময়কালের সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার নিদর্শন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকযাদুঘর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT