চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদ্দামের ফাঁসির এক দশক: তিনি নেই, তিনি আছেন

নাসিমুল শুভনাসিমুল শুভ
১১:০১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

আমেরিকা, ইসরায়েল ও পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকরের ১০ বছর পূর্তি ৩০ ডিসেম্বর। এক দশক আগের এই দিনে উত্তর বাগদাদে মিলিটারি ইন্টিলিজেন্সের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত এই ইরাকি নেতার ফাঁসি কার্যকর করা হয়।

এতোদিনে ইরাক ও আগ্রাসন চালানো ইঙ্গ-মার্কিন শক্তি স্বীকার করছে ইরাকে সাদ্দাম বিরোধী অভিযান ভুল ছিলো। শিয়া-কুর্দিদের বিরুদ্ধে নির্যাতন চালানোর বহু অভিযোগে অভিযুক্ত হলেও সুন্নি ইরাকীদের কাছে এখনো সাদ্দাম হোসেন নায়ক।

ইরানের সঙ্গে যুদ্ধ, কুয়েত দখলে নিয়ে উপসাগরীয় যুদ্ধের জন্ম দিলেও শাসক হিসেবে সফল ছিলেন তিনি। তার শাসনামলে ইরাক ছিলো স্বাবলম্বী, মানসম্পন্ন শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা পেয়েছে সাধারণ ইরাকিরা। তাই তার মৃত্যুর এতোদিন পরও সাদ্দামের হাসিমুখের ছবি দেয়া হাতঘড়ি, পুরোনো নোট, কয়েনে বাগদাদের অ্যান্টিক শপগুলো ভরপুর।

তীব্র ভাষায় পশ্চিমাদের বিরোধীতাকারী সাদ্দাম নিজ বিশ্বাসে আমৃত্যু অবিচল থেকেছেন। তাই ফাঁসির মঞ্চে উঠেও ৬৯ বছর বয়সী এই নেতার মুখে ছিলো হাসি। সেই স্মরণীয় কিংবা কালো অধ্যায়ের এক প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফফাক আল রাবি। তিনি বলেন,‘আমি তার চেহারায় তখন কোনো ভয় দেখিনি’।

রাবি আরও জানান, আমিই ফাঁসির দড়ি ঝোলানোর লিভার টেনেছিলাম। তবে তা প্রথমে কাজ করেনি বলে অজ্ঞাতনামা আরেকজন সেই লিভারে টান দিলে সাদ্দামের মৃত্যু নিশ্চিত হয়।

Reneta

বিশ্বাসঘাতকতার স্বীকার সাদ্দাম:
২০০৩ সালের ১৩ ডিসেম্বরের অন্ধকার রাতে জন্মস্থান তিকরিতের কাছে পলাতক সাদ্দামকে আটক করে মার্কিন সেনারা। তাকে ধরিয়ে দিতে পারলে ২’শ ৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছিলো আগ্রাসী মার্কিন প্রশাসন। মার্কিন আগ্রাসনে ইরাক হামছাড়া হওয়ার পর প্রায় ৮ মাস পারিবারিকভাবে বিশ্বাসী দেহরক্ষীদের নিয়ে আত্মগোপনে ছিলেন সাদ্দাম। সেই দেহরক্ষীদের একজনের বিশ্বাসঘাতকতার জন্যই সেই গোপন জায়গায় হানা দিতে সক্ষম হয় মার্কিন সেনারা।

বিলাসবহুল প্রাসাদে বসবাসকারী ইরাকি নেতাকে একটি ছোট বাঙ্কার থেকে বের করে আনা হয়। বের হয়েই সাদ্দাম স্পষ্ট ইংরেজিতে বলেন, “আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আলাপ-আলোচনা করতে চাই।”

তাকে ধরতে পারায় আনন্দে আত্মহারা মার্কিন কূটনীতিক পল ব্রেমার টেলিভিশনে দেয়া ঘোষণায় বলেন, “লেডিস অ্যান্ড জেন্টলম্যান উই গট হিম।”

এরপরই বিশ্বগণমাধ্যমে উষ্কখুষ্ক চুল এবং ঘন দাড়িতে ঢাকা সাদ্দামের ভিডিও সম্প্রচারিত হয়। শূন্য চোখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন তিনি। গোটা বিষয়টি আরও বিশ্বাসযোগ্য করতে সাদ্দামের দাড়িসহ এবং শেভকরা চেহারার ছবি প্রকাশিত হয়। তবে আটককারীরা তার দাড়িতে হাত লাগালেও সাদ্দামসুলভ গোঁফ ছিলো অক্ষত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাদ্দাম হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT