চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদেকা হালিম এর নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের ১০ নং কোর্টে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আব্দুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, আদালত রুল জারি করেছেন কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ২৭(৫) অনুচ্ছেদ অনুসারে সাদেকা হালিমকে দায়িত্ব দেয়া অবৈধ।

Banglabid

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের বৈধতা নিয়ে করা রিটের রায় চলাকালে মুঠোফোনে কথা বলার অপরাধে অধ্যাপক সাদেকা হালিমকে এজলাস থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক। এ সময় তিনি বাইরে বের হয়ে আসেন।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আমাকে এ পদে নিয়োগ দিয়েছে। কোন কিছু বলার থাকলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলবেন। এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের নতুন ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান সাবেক তথ্য কমিশনার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Reneta

পরে ৪ অক্টোবর ড. সাদেকা হালিমকে দায়িত্ব দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়সামাজিক বিজ্ঞান অনুষদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে চলচ্চিত্র ফোরামের যাত্রা

পরবর্তী

এপিটিএন ভাইস প্রেসিডেন্টের চ্যানেল আই পরিদর্শন

পরবর্তী
চ্যানেল আই অনলাইন পরিদর্শন, এপিটিএন ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

এপিটিএন ভাইস প্রেসিডেন্টের চ্যানেল আই পরিদর্শন

রোহিঙ্গা শরণার্থীরা নদী পার হচ্ছেন, ইউএনএইচআর প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ঢল মোকাবেলায় নানা প্রস্তুতি গ্রহণ করছে ইউএনএইচআর

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT