চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদিও মানের নামে নামকরণ করা হবে স্টেডিয়ামের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কদিন আগেই নিজ দেশ সেনেগালের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস লিগ শিরোপা ঘরে তুলেছে সাদিও মানে। গোলশূন্য ড্র ম্যাচে পেনাল্টিতে শেষ গোল দিয়ে মিশরকে হারিয় প্রথম বারের মতো সেনেগালকে সাফল্য এনে দেন মানে। মহাতারকা মানের সম্মানার্থে নিজ শহর সেদিউতে স্টেডিয়াম নামকরণের ঘোষণা দিয়েছেন মেয়র আবদুলায়ে দিওপ।

তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চলের স্টেডিয়াম স্তাদে দে সেদিউকে মানের নামে নামকরণ করতে চায়। এই অঞ্চলে বেড়ে ওঠা প্রত্যেক ছেলে মেয়ে মানেকে জানুক। মানে সমগ্র বিশ্বে পরিচিত। সে এই সম্মান পাওয়ার যোগ্য।’

নিজ দেশের মানুষের সেবায় বহু আগেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন লিভারপুল সুপার স্টার। করোনা মহামারি চলাকালীন সময় বিশেষ তহবিল প্রদান করেছেন। হাসপাতাল, স্কুল ও মসজিদ নির্মাণে অর্থ প্রদান করেছেন। তবে আফকন শিরোপা তাকে নিয়ে গেছে সম্মানের সর্বোচ্চ চূড়ায়।

এছাড়াও ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে নিজ গ্রামে ৩০০টি লিভারপুল জার্সি পাঠিয়েছিলেন মানে।

ক্যারিয়ারের শুরুতে সালজবার্গ ও সাউদাম্পটন হয়ে খেললেও লিভারপুলের জার্সিতে মানে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতার গৌরব রয়েছে মানের। তবে নিজ দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস জিতা তার কাছে বিশেষ।

আফকন ফাইনালে মিশরকে টাইব্রেকে ৪-২ গোলে হারানোর স্বপ্নের রাতে শেষ গোল করে সেনেগালকে বিজয় এনে দেন মানে। এছাড়াও টুর্নামেন্টে মোট তিন গোল ও দুটি অ্যাসিস্ট আসে মানের পা থেকে। যা সেনেগালকে ফাইনালে উঠতে দারুণভাবে সাহায্য করেছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিকান কাপ অব নেশনসমানেমিশরলিড স্পোর্টসলিভারপুলসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT