চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে পাকিস্তানের দুর্দশা চলছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের চার ইনিংসে কেবল একবার দুইশ পেরোতে পেরেছে পাকিস্তান। সাউথ আফ্রিকায় গিয়ে সাদা পোশাকের খেলাই যেন ভুলে গেছে দলটি! সেঞ্চুরিয়ন ও কেপটাউন টেস্টের ব্যর্থতা ধরে রেখে জোহানেসবার্গেও প্রথম ইনিংসে দুইশর নিচে অলআউট হয়েছে সরফরাজ আহমেদের দল।

জোহানেসবার্গে বোলারদের স্বর্গরাজ্যে স্বাগতিকদের ২৬২ রানে প্রথম ইনিংসে আটকে রেখেও সেটা টপকে যেতে পারেনি পাকিস্তান। উল্টো ১৮৫ রানে অলআউট হয়ে প্রোটিয়াদের উপহার দিয়েছে ৭৭ রানের লিড।

আগের দিনে ভারনন ফিল্যান্ডের ছোবলে ১৭ রানে দুই উইকেট হারানো পাকিস্তানিদের দ্বিতীয় দিনের শুরুতে ধাক্কা দেন আগের দুই টেস্টে ব্যাটসম্যানদের ‘যম’ ডুয়ানে অলিভিয়ের। নতুন দিনে প্রোটিয়া পেসারের শিকার নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস। তিন বল পরে আসাদ শফিককে রানের খাতাই খুলতে দেননি অলিভিয়ের।

একপ্রান্তে ইমাম-উল হক লড়ছিলেন। ৪৩ রানে তাকে এলগারের ক্যাচ বানিয়ে দ্বিতীয় দিনে নিজের একমাত্র উইকেটটি নেন ফিল্যান্ডার।

ইমাম ফিরলে ব্যবধান কমানোর দায়িত্বটা কাঁধে তুলে নেন বাবর আজম ও অধিনায়ক সরফরাজ। দুজনে গড়েন ৭৮ রানের জুটি। ৫০ রান করা সরফরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন কাগিসো রাবাদা। এরপর পাকিস্তানিদের লেজের উইকেট ছেঁটে দিয়ে বাকি কাজটা সারেন অলিভিয়ের।

সিরিজে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন অলিভিয়ের। চলতি সিরিজে মোট ২১ উইকেট শিকার তার। ফিল্যান্ডার নিয়েছেন তিন উইকেট। রাবাদার শিকার দুই।

Reneta

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই সাউথ আফ্রিকাও। ১৩৫ রান তুলতে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিকরা। অবশ্য প্রথম ইনিংসে পাওয়া ৭৭ রানের লিড যোগ করে এরইমধ্যে ২১২ রানের লিড পেয়ে গেছে প্রোটিয়ারা। ৪২ রানে তৃতীয় দিন শুরু করবেন হাশিম আমলা। ৩৪ রানে অপরাজিত আছেন কুইন্টন ডি কক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের পিছিয়ে রাখার বাসনা দেশকেই পিছিয়ে দেয়া

পরবর্তী

সোহেল হত্যার বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক নেতারা

পরবর্তী

সোহেল হত্যার বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক নেতারা

সিলেটকে হারিয়ে উড়ন্ত ঢাকার চারে চার

সর্বশেষ

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT