চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমান ও মৃত্যুঞ্জয় হোম কোয়ারেন্টাইনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ২০, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: মৃত্যুঞ্জয়ের ফেসবুক থেকে

ছবি: মৃত্যুঞ্জয়ের ফেসবুক থেকে

অস্ত্রোপচার শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। জাতীয় দলের বাঁহাতি ওপেনার সাদমান কব্জির, অনূর্ধ্ব-১৯ দলের পেস-অলরাউন্ডার মৃত্যুঞ্জয় মেলবোর্নে গিয়েছিলেন কাঁধের চিকিৎসা নিতে।

মেলবোর্নে অস্ত্রোপচারের পর গত মঙ্গলবার রাতে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে যান এ দুই ক্রিকেটার। তাদের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকা বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীও আছেন ঘরবন্দী হয়ে।

মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে কঠোর অবস্থানে বাংলাদেশ সরকার। অন্যদের মতো সাদমান ও মৃত্যুঞ্জয় তাই দুই সপ্তাহ কাটাবেন কোয়ারেন্টাইনে।

এদিকে, করোনাভাইরাসের বিস্তার এড়াতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে দেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে মাঠের খেলা।

আর বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলা বন্ধ রাখতে। বিশ্বজুড়েই চলছে এই লকডাউন পরিস্থিতি। কোথাও কোনো ক্রীড়া ইভেন্ট চলছে না করোনার বিরুদ্ধে যুদ্ধের এই জরুরি সময়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসমৃত্যুঞ্জয়লিড স্পোর্টসসাদমানহোম কোয়ারেন্টাইনে
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT