চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদমানের সেঞ্চুরি, সাইফের আক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনিং জুটিতে ২০০ রানের মাইলফলক ছুঁয়েই আউট হয়ে গেলেন সাদমান ইসলাম। ততক্ষণে নামের পাশে ১০৭। অন্য ওপেনার সাইফ হাসান পড়ন্ত বিকেলে ফিরে গেলেন ৯৪ রানে। সেন্ট্রাল জোনের দুই ওপেনারই করতে পারতেন সেঞ্চুরি। মাত্র ৬ রানের জন্য তিনঅঙ্ক ছুঁতে না পারার আক্ষেপ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফের।

মঙ্গলবার বগুড়ার শুরু হওয়া বিসিএলের চতুর্থ রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে সেন্ট্রাল জোন তুলেছে ৩ উইকেট হারিয়ে ২৪৯ রান।

শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই সেশন উইকেটে কাটিয়ে দেন সাদমান-সাইফ। দিনের শেষ ঘণ্টায় দলীয় ২০০ রানের মাথায় শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ধীমান ঘোষের হাতে ক্যাচ দেন সাদমান। ২৩৯ বল খেলা এ বাঁহাতির উইলো থেকে আসে ৯টি চারের মার।

রকিবুল হাসান উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ৬ বল খেলে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। সানজামুল ইসলামকে উইকেট দিয়ে।

সাইফ হাসান যখন সেঞ্চুরি থেকে ৬ রান দূরে, তখন শরিফুলের দ্বিতীয় শিকারে পরিণত হন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসা দলটির পড়ন্ত বিকেলে হাল ধরেন মার্শাল আইয়ুব ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন দুজনে। মার্শাল ২০ ও মাহমুদউল্লাহ ২১ রানে অপরাজিত আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএললিড স্পোর্টসসাইফসাদমান
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ দিনব্যাপী এডিস মশা নির্মূল কার্যক্রম শুরু ডিএসসিসির

মে ১০, ২০২৬

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, পাঁচ মামলায় জামিনে থাকছেন আইভী

মে ১০, ২০২৬

যশোরে সার সংকটে দিশেহারা করলা চাষিরা

মে ১০, ২০২৬

তামিলনাডুতে মুখ্যমন্ত্রী হলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT