চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত মাস পর মাহমুদউল্লাহর স্বস্তি

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৮:০৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A
মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

সাত মাস। লম্বা সময়। এসময় আধা ডজন ওয়ানডে খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু একটি ফিফটি যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে বৃষ্টি বাধায় অর্ধশতক থেকে সাত রান দূরে আটকে ছিলেন। বুধবার আর অপেক্ষাটা বাড়তে দিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপদের মুহূর্তে হাল ধরে ঝলমলে একটি ফিফটি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।

সঙ্গে মুশফিক-সৌম্যর দুই ফিফটিতে ২৫৭ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। পরে দ্রুত কয়েকটি উইকেট হারালেও প্রতিরোধও গড়ে টাইগাররা। যার দুটিতে আছে মাহমুদউল্লাহর নাম। প্রথমে মুশফিকের (৫৫) সঙ্গে ৪৯ ও পরে মোসাদ্দেকের (৪১) সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি।

Banglabid

শেষ পর্যন্ত ৬ চারে ৫৬ বলে ৫১ রানে ফিরেছেন মাহমুদউল্লাহ। বেন্নেটের বলে রেনচের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

এই রান করার পথে আরেকটি মাইলফলকের দিকে অনেকটাই এগিয়ে গেলেন টাইগার অলরাউন্ডার। বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখাতে আর মাত্র ২৮ রান দরকার মাহমুদউল্লাহর। ক্লনটার্ফে নামার আগে ৭৯ রান দূরে ছিলেন তিনি।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগে মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে জোরদার প্রশ্ন ছিল। শ্রীলঙ্কা সফরে টেস্ট দল থেকে বাদও পড়েছেন। সফরের মাঝ পথে দেশে ফিরে আসা না-আসা নাটক-আলোচনা নিয়েও সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। দলে শক্তপোক্ত জায়গাটা যখন নড়বড়ে, তখন ঘরোয়া ক্রিকেটে রান করে স্কোয়াডে টিকে যান। প্রস্তুতি ম্যাচের পর টানা দুই ম্যাচে দলের বিপদে হাল ধরে সমালোচনার বাকি জবাবটা ব্যাটেই দিলেন গত ওয়ানডে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করে আলোচনায় আসা এই টাইগার।

Reneta

মেলাহাইডে আইরিশদের বিপক্ষে ৪৩ রানে অপরাজিত থাকায় ৭ মাস পর একটা ওয়ানডে ফিফটির অপেক্ষাটা দীর্ঘই হয়েছিল মাহমুদউল্লাহর। এর আগে গত সাত মাসে ছয় ম্যাচ খেলে পাঁচ ইনিংসে তিনি তুলেছিলেন যথাক্রমে  ৬, ০, ১, ১৩* এবং ৭ রান। তাতে দুই অংকের ঘর ছুঁয়েছেন মাত্র একবার। সাত মাস আগে সর্বশেষ ওয়ানডে অর্ধশতকটি ছিল ৭৫ রানের। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে। পরে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে ছিলেন সুপারফ্লপ।

ফর্মটা ধরে রাখলে ত্রিদেশীয় সিরিজেই তিন হাজারি মাইলফলকটাও ছুঁতে কোন সমস্যা হবে না মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে ওয়ানডে অভিষেকের পর ১৩৯টি ওয়ানডে খেলে ফেললেন। তাতে ১৭টি অর্ধশতকের সঙ্গে শতক ২টি। এখন তামিম, সাকিব, মুশফিক, আশরাফুলদের তিন হাজারি এলিট ক্লাবে নাম লেখাতে আর ২৮ রানের অপেক্ষা।

রিয়াদের আগে লাল-সবুজদের হয়ে অভিজাত ক্লাবটিতে নাম লেখানোদের মধ্যে ৫৩৩৮ রান নিয়ে সবার ওপরে উদ্বোধনী বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দুইয়ে, ৪৭৯৬ রান নিয়ে। আর সাদা পোশাকের কাপ্তান মুশফিকুর রহিম ৪১৮৭ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে। চারে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৩৪৬৮! তিনি অবশ্য ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত আছেন অনেকদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারুক আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন

পরবর্তী

‘বাহুবলী টু’ না দেখেই সমালোচনা করেছেন শাহরুখ

পরবর্তী

‘বাহুবলী টু’ না দেখেই সমালোচনা করেছেন শাহরুখ

আড়াইশ’ কোটি টাকার স্বর্ণ ও ডায়মন্ডের কাগজ দেখাতে পারেনি আপন জুয়েলার্স

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT