চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A

সাত কলেজ অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপরে টানা আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় আশেপাশে তীব্র যানজটের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আন্দোলনের কর্মসূচির শুরু করে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় অধিভুক্তির কারণে সাত কলেজের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ছেন উল্লেখ করে অবিলম্বে অধিভুক্তি বাতিল করার দাবি জানায় আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অধিভুক্তি বাতিল করা, দুই মাসের মধ্যে সকল ধরনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ করা, বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশনের আওতায় আনা।

এসময় আন্দোলনকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন এবং ‘সাত কলেজের রেজাল্টে গলদ, ঢাবি হলো কলুর বলদ’ ‘ঢাবির বাস আটকায় কে? প্রশাসন জবাব চাই’, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই’ ‘রাখতে ঢাবির সম্মান সাত কলেজ বেমানান’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল আহমেদ বলেন: আমাদের এই আন্দোলন ২০১৮ থেকে করে আসা সত্ত্বেও প্রশাসন এই ব্যাপারে কোন কর্ণপাত করছে না। গত মঙ্গলবার ছিল আমাদের আল্টিমেটামের শেষ দিন। কিন্তু প্রশাসন আমাদের দাবি মানে নি। ডাকসু আমাদের আশ্বাস দিলেও কথা রাখে নি। তাই আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Reneta

এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল সাধারন শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। আমরা চাই এই অধিভুক্তি খুব দ্রুত বাতিল করে ঢাবি তার সম্মান এবং গৌরব ফিরিয়ে আনবে। সাত কলেজের কারণে মাঝে মাঝে নিজেদের পরিচয় সংকটে পড়তে হয় বলে জানান আরেক শিক্ষার্থী।

তিনি বলেন, অনেকে জিজ্ঞাসা করে ঢাবির কোন শাখায় পড়ি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং হৃদয়ে রক্ত ক্ষরণের মতো। ঢাকা কলেজ থেকে শুরু করে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়কে বিনোদনস্থল এবং মাদকের রুট হিসেবে ব্যবহার করে। প্রশাসনিক কাজ করার জন্য আমাদের রেজিস্ট্রার ভবন আমাদের জন্যই যথেষ্ট না। সেখানে সাত কলেজ কিভাবে সামলাব আমরা?

কারুশিল্প বিভাগের শিক্ষার্থী মিফতু মৌ বলেন, আমাদের প্রথম ও প্রাণের দাবি সাত কলেজের অধিভুক্তি বাতিল। দাবি না মানা পর্যন্ত আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাব। প্রশাসন কেন আমাদের কথা না শুনে সাত কলেজের প্রতি এত প্রেম দেখাচ্ছে সেটাই আমরা বুঝি না।

আমরা প্রশাসনকে অনেকবার এই বিষয়ে জানিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের কথা কানে নিচ্ছে না।  ডাকসু শুধু আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো কাজ করছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

জুলাই ২৫, ২০২৬

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

জুলাই ২৫, ২০২৬

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে শ্রদ্ধা

জুলাই ২৫, ২০২৬

ভারতে তরুণ প্রজন্মের আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT