রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কের নাম “মেয়র আনিসুল হক সড়ক” করা হয়েছে। গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২১তম কর্পোরেশন সভার সিদ্ধান্ত মোতাবেক প্রয়াত মেয়র আনিসুলের নামে সড়কটির নাকরণ করা হয়েছে।
এছাড়াও ওই সভার সিদ্ধান্ত মোতাবেক বারিধারা পার্ক রোডের নাম “নরোদম সিহানুক সড়ক” এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম নতুন করে “শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক” করা হয়েছে।








