সাতক্ষীরায় সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় কর্মরত জাহাঙ্গীর ও আফজাল নামে দুই প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ শফিকুর রহমান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনা পর্যবেক্ষণ করে পরে বিস্তারিত জানানো হবে।
তবে ব্যাংক বন্ধ থাকায় এ বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।





