চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা শুনে চালকের ভোঁ দৌড়, ধর ধর বলে চিৎকার পুলিশের

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:২৪ অপরাহ্ন ০২, মে ২০১৮
অপরাধ
A A
আসামি

বুধবার মধ্য দুপুর। রাজধানীর মানিক মিয়া এভিনিউ। দৌড়ে পালাচ্ছে বছর পঁচিশের এক যুবক। তার ঠিক পেছন পেছন দৌড়াচ্ছেন কয়েকজন পুলিশের কনস্টেবল। চিৎকার করছেন ধর ধর বলে। উঁকি ঝুঁকি দিয়ে তা দেখছে কিছু উৎসুক জনতা।

না, এটা বাংলা সিনেমার কোনো শুটিংয়ের দৃশ্য নয়। ট্রাফিক আইন লঙ্ঘনের সাজা শুনে এভাবেই ভোঁ দৌড় দেয় গাবতলী-সায়েদাবাদ রুটে চলা আট নম্বর বাসের চালক মিলন।

তবে তার সিনেমার নায়কোচিত কায়দায় এ দৌড়েও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলের সামনে বুধবার ভ্রাম্যমাণ আদালত বসেছিল। সকাল থেকেই যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিআরটিএ।

এ সময় লাইসেন্স না থাকায় আট নম্বরের বাস চালক মিলনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

কারাদণ্ডের পর মিলনকে রাখা হয় পাশের ট্রাফিক বক্সে। এর এক ফাঁকে জানালা খুলে সেখান থেকে সাজাপ্রাপ্ত মিলন দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পিছু নেয় কয়েকজন পুলিশ সদস্যেও।

Reneta

এ সময় পেছন থেকে পুলিশ সদস্যরা ‘ধর ধর’ বলে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি সাহায্য করতে। ততক্ষণে আসামি মিলন খামারবাড়ি মোড় পার হয়ে উঠে পড়ে মিরপুরগামী একটি বাসে।

শেষ পর্যন্ত পালাতে পারেনি মিলন। ওয়ারলেস যোগাযোগের মাধ্যমে একটু সামনেই অন্য পুলিশ সদস্যরা সেই বাস থামিয়ে মিলনকে আটক করে।

মিলন তখন চিৎকার করে বলতে থাকে, ‘স্যার আমার লাইসেন্স ছিল, পরে লাইসেন্স আনায়ে আপনাদের দেখাইলাম। কিন্তু আপনারা আমার কথা না শুইনাই সাজা দিয়া দিলেন।’

পুলিশের দাবি, মিলনের সঙ্গে লাইসেন্স ছিল না। লাইসেন্স থাকলেও তা সঙ্গে না রেখে গাড়ি চালানো অপরাধ।

Jui  Banner Campaign
ট্যাগ: আসামিচালকলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT