চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজঘরে সৌম্য-মুমিনুল, এগোচ্ছেন সাদমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রথমবার টেস্ট ক্যাপ মাথায় চড়ানো সাদমানকে সতীর্থদের অভিনন্দন

প্রথমবার টেস্ট ক্যাপ মাথায় চড়ানো সাদমানকে সতীর্থদের অভিনন্দন

সাফল্য মেলায় চট্টগ্রামের মতই উইকেট হবে মিরপুরে। বিষয়টি অনুমেয়ই ছিল। টেস্টের প্রথম দিন থেকেই মিলছে টার্নিংয়ের নমুনা! টস জিতে ব্যাটিংয়ে এসে শুরুতে ধীরে-সুস্থে এগোলেও প্রথম সেশনের অর্ধেক পেরোনোর আগেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। পরে ফিরেছেন ইনফর্ম মুমিনুল হকও। তবে আস্থার প্রতিদান দিয়ে এগোচ্ছেন অভিষিক্ত সাদমান ইসলাম।

বাংলাদেশ- ৩৩.৫ ওভারে ৮৭/২। সাদমান ৩৬ রানে অপরাজিত। (লাঞ্চ বিরতি)

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টা দেখেশুনেই পার করেছেন দুই ওপেনার সৌম্য ও সাদমান। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৪২ রান।

ঘণ্টার কাঁটা এক থেকে দুইয়ে পড়তেই ছন্দপতন। রোস্টন চেসের বলে ফার্স্ট স্লিপে শাই হোপসের হাতে ধরা পড়েন সৌম্য। ফেরার আগে করেন ৪২ বলে ১৯ রান।

টাইগারদের ৯৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে মিরপুরে অভিষেক হয়েছে সাদমানের। উইকেটের অন্যপ্রান্তে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। বাংলাদেশের প্রথম ৫০ রানের মধ্যে একাই করেছেন ২৭, চার হাঁকিয়েছেন তিনটি।

সৌম্যর পর মুমিনুলকে নিয়ে ৪৫ রান যোগ করেন সাদমান। লাঞ্চের ঠিক আগে রোচের অফস্টাম্পের বাইরের বাউন্সারে হুক করতে যেয়ে ক্যাচ ভাসিয়ে ফেরেন দারুণ খেলতে থাকা মুমিনুল (২৯)।

সকালে সিরিজ জয়ের মিশনে মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে আগে ব্যাট করে ৬৪ রানে জয় তুলে সিরিজে লিড নেয় সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুপারস্টার নায়িকা হওয়ার স্বপ্ন দেখি’

পরবর্তী

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, আটক ১

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, আটক ১

রেকর্ড গড়েও ‘বাহুবলী’কে টপকাতে পারেনি ‘রোবট-২’

সর্বশেষ

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT