চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন কবে দেখবে আলোর মুখ?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৯ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
সাগর-রুনি-র‌্যাবের সফলতা ম্লান হবে

বাংলাদেশের মত দেশে বিচারহীনতার সংস্কৃতি যেন উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। প্রায় ৭ বছর হয়ে গেলো এখনও সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দিতে পারলো না আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। এর চেয়ে বড় তামাশা আর কী হতে পারে?

নির্ধারিত দিন থাকার পরও আজকেও আদালতে এই হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা। এ নিয়ে ৬১ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো। আগামী ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

চাঞ্চল্যকর এ মামলার তদন্ত করছে এলিট ফোর্স হিবেসে পরিচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। দুঃখজনক হলেও গত ৭ বছরেও এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তারা।

আমরা জানি, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার ওরফে সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজেদের বাসায় নৃশংসভাবে খুন হন। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন শেরে বাংলা নগর থানার এক উপ-পরিদর্শক। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সেই থেকে র‌্যাব এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের আন্দোলনও যেন সময়ের সাথে বিচারহীনতায় স্তিমিত হয়ে আসছে। বিচারের দাবিতে সোচ্চার সাংবাদিকদের কণ্ঠগুলো কেবল সোচ্চার হয় এই দম্পতির মৃত্যুদিন এলেই।

Reneta

অনেকে মনে করেন, খুনিরা অত্যন্ত প্রভাবশালী। কারণ বাংলাদেশের আইন-শৃংঙ্খলা বাহিনী চাইলেই দোষীদের আইনের আওতায় আনা যায়- এমন দৃষ্টান্ত নতুন নয়। অথচ অদৃশ্য কোনো কারণে সাগর-রুনি হত্যা রহস্য চাপা দেয়ার চেষ্টা হচ্ছে।

আমরা মনে করি, এ মামলার তদন্ত প্রক্রিয়ায় কোনো না কোনো বাধা আসছে। ৭ বছরেও তদন্ত কাজের কোনো অগ্রগতি না হওয়া এটাই প্রমাণ করে। এভাবে যদি বছরের পর বছর তদন্ত প্রতিবেদন জমা না পড়ে; আমরা যে বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছি, তার স্বপক্ষে শক্ত প্রমাণ হয়ে দাঁড়ায়।

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত প্রতিবেদনর‌্যাবসাগর রুনি হত্যাকাণ্ডসাগর সরওয়ারসাগর-রুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT