চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে মাছ ধরতে গিয়ে ২১ দিন যাবৎ নিখোঁজ ১৯ জেলে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:২৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ১৯ জেলে। ট্রলার মালিক সমিতি ও ট্রলারের মালিক এক সপ্তাহ ধরে ৪ টি ট্রলার নিয়ে সাগরে তাদের খুঁজে চলেছে। 

গত ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এখনো ফিরেনি তারা। নিখোঁজ জেলেদের মধ্যে ভোলার কমলনগর উপজেলার ১২ এবং রামগতি উপজেলার সাতজন জেলে রয়েছেন। এ ঘটনায় ৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে ট্রলার মালিক।

জানা গেছে, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার নজির হোসেন কোম্পানির ‘এফভি রানা’ নামের ট্রলার নিয়ে মঞ্জুর মাঝি ১৮জন জেলেসহ গত ১৫ নভেম্বর মাছ শিকারে যান দক্ষিণ বঙ্গোপসাগরে। ওই দিন ট্রলার মালিকসহ স্বজনদের সঙ্গে জেলেদের মুঠোফোনে কথা হলেও পরদিন থেকে তারা নেটওয়ার্কের বাইরে চলে যান। কিন্তু মাছ শিকার শেষে আট থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে তারা ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফেরেননি বলে জানান ট্রলার মালিক।

Banglabid

এমনকি ওই ১৯ জেলের কারোরই কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেদের কয়েকজন হচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাংলাবাজার এলাকার জেলে মঞ্জুর মাঝি, কমলনগর উপজেলার চরফলকন এলাকার জেলে মো. মোক্তার, একই এলাকার জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন, মো. জাফর, তাজুল ইসলাম ও শাহে আলম। অন্য জেলেদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কমলনগর উপজেলার চরফলকন এলাকার নিখোঁজ জেলে তাজুল ইসলামের বাবা আবদুল খালেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাজুল ইসলামই তার পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি। এখন সেই ছেলেরই কোনো সন্ধান নেই। তার এ নিখোঁজ হওয়ার খবর শোনার পর থেকে পরিবারের সদস্যরা শুধু আহাজারি করছেন।

একই এলাকার নিখোঁজ জেলে জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন বলেন, সাগরে যাওয়ার পর ১৫ নভেম্বর বাবার সঙ্গে কথা হয়েছে। তার পর অনেকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলতে পারেননি। মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

Reneta

গত এক সপ্তাহ ধরে প্রতিদিন সাগরে ৪ টি ট্রলার পাঠানো হয় তাদের খোঁজার জন্য। কিন্ত আজ পর্যন্ত কোন খবর পায়নি।

কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মদ জানান, ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ওই জেলেরা ভারত, মিয়ানমার অথবা শ্রীলংকার সীমানায় ঢুকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথবা কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবেও যেতে পারে। সমুদ্র থেকে ফিরে আসা জেলেদের কাছ থেকে নিখোঁজ জেলেদের খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না: কাদের

পরবর্তী

আর্জেন্টাইন মুদ্রায় চিরঞ্জীব ম্যারাডোনা

পরবর্তী

আর্জেন্টাইন মুদ্রায় চিরঞ্জীব ম্যারাডোনা

মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে ‘সেরা অভিনেত্রী’ জয়া আহসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT