চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে ট্রলার ডুবিতে পর্যটক নিখোঁজ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সাগরে ডুবে যাওয়া ট্রলার দুটি, পর্যটক নিখোঁজের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালী সোনাদিয়ায় পিকনিকে গিয়ে সাগরে পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৪ অক্টোবর সোমবার রাতে সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরের ব্ল্যাকেরদিয়া নামক ১৫ জন পর্যটক নিয়ে ওই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাকবলিত পর্যটকদের কাছ থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে স্থানীয় প্রশাসন ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সম্ভব হয়। তবে এখনো একজন পর্যটক নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনাকবলিত পর্যটকরা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। । জীবিত উদ্ধার প্রাপ্তরা জানান, তারা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের ১৫ বন্ধু মিলে ৪ অক্টোবর সকাল ৯টায় একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মহেশখালী সোনাদিয়া দ্বীপে বেড়াতে যায়। সেখানে দুপুরের খাবার শেষে তারা নৌকা নিয়ে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে এলএনজি গ্যাস টার্মিনালের জিরো পয়েন্টে অবস্থানরত জাহাজ দেখতে যায়। জাহাজ দেখে ফেরার পথে রাত ৮টায় বঙ্গোপসাগরের অদূরে তীরবর্তী ব্ল্যাকেরদিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি চোরাবালির বুড়োচরে আটকা পড়ে নৌকার তলদেশ ফেটে যায়। তখন তারা ১৫ বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টাকালে ভাটার টানে নৌকাটি সাগরে তলিয়ে যায়।

এ সময় তারা কোমর পানি ডিঙিয়ে কূলে উঠতে গিয়ে একটি ডুবন্ত খালে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা চায়। ৯৯৯ থেকে বাংলাদেশ নৌ পুলিশকে খবর জানানোর পর নৌ পুলিশ মহেশখালী থানাকে অবহিত করে।

মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, কুতুবজোমের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনের সহযোগিতায় সোনাদিয়া এলাকার স্বেচ্ছাসেবী গিয়াস উদ্দিনের একটি ফিশিং বোটের মাধ্যমে রাতেই ১৪ জনকে জীবিত উদ্ধার করতে হয়।

উদ্ধার কাজে সহায়তাকারি সোনাদিয়ার নবনির্বাচিত মেম্বার একরাম মিয়া ও ঘটিভাঙ্গার সাবেক মেম্বার নুরুল আমিন খোকা জানান, উদ্ধার প্রাপ্তদেরকে মহেশখালী থানা পুলিশের উপস্থিতে ঘটিভাংগা সাইক্লোন শেল্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, সংবাদ পাওয়া পর পরই দ্রুত দুর্ঘটনাকবলিতদের জীবিত উদ্ধারে তৎপরতা শুরু করার কারণে ১৪ জনকে ফিরে পেলে খুটাখালী ইউনিয়নের বাঘকুম গ্রামের জাফর আলমের পুত্র শাকিব হাসান (২৩) নামের এক যুবক এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগ: কক্সবাজারের মহেশখালীপর্যটক নিখোঁজসোনাদিয়া দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

পরবর্তী

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

পরবর্তী
উচ্চ স্রোত ও ঝড়ের কারণে সমুদ্রের সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

একজন মহিলা দর্শকদের দিকে মনোযোগ দিয়ে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিক্যুয়ালে হিট ‘পুনর্জন্ম ২’, ভিউ ছাড়ালো দুই মিলিয়ন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT