চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যার আসামী সাগরের কন্সটেবল পদে চাকরির বিষয়ে যা বললো পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রিফাত হত্যার সাথে সংশ্লিষ্ট সাগরের পুলিশের কন্সটেবল পদে চাকরি এখনো হয়নি জানিয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপন না করার জন্য অনুরোধ করেছে পুলিশ কর্তৃপক্ষ।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেছেন।

নিয়োগ পরীক্ষায় উর্ত্তীণ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। পুলিশ বলছে, সাগরের কন্সটেবল পদের মৌখিক পরীক্ষায় পাস করার মানেই সে কন্সটেবল পদে নিয়োগ পেয়েছে এমন নয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-

পুলিশের কন্সটেবল পদে নিয়োগ নিম্নোক্ত ধাপসমূহের মাধ্যমে সম্পন্ন হয়:
১. শারীরিক মাপ ও স্বাস্থ্য পরীক্ষা
২. লিখিত পরীক্ষা
৩.মৌখিক পরীক্ষা
৪. স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন
৫. প্রশিক্ষণ প্রদানের জন্য এসপি কর্তৃক নিয়োগ প্রদান
৬. প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইয়ে উপযুক্ততা সাপেক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণ
৭. ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপনান্তে কন্সটেবল পদে পদায়ন।

বরগুনার জেলায় কন্সটেবল পদে নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল ২৬/০৬/২০১৯ খ্রি. ভোর তিনটার দিকে প্রকাশ করা হয়। অন্যদিকে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে রিফাতের উপর হামলার ঘটনা ঘটে। রিফাত বিকেল চারটার দিকে মারা যায়।

Reneta

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কন্সটেবল পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ওই ঘটনা ঘটার আগে সম্পন্ন হয়েছিল। মৌখিক পরীক্ষার পর পুলিশ ভেরিফিকেশন করা হয়। এ পর্যায়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অপরাধের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি নিয়োগ অযোগ্য বলে বিবেচিত হবেন। তাই সাগরের কন্সটেবল পদের মৌখিক পরীক্ষায় পাস করার মানে এই নয় যে তিনি কন্সটেবল পদে নিয়োগ পেয়ে গেলেন। কাজেই বিষয়টি ভুলভাবে উপস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো।

রিফাত হত্যার পরিকল্পনা করা ফেসবুকভিত্তিক ম্যাসেঞ্জার গ্রুপের নাম ‘০০৭’। ইতোমধ্যেই এ গ্রুপে রিফাত হত্যার পরিকল্পনার কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সাগর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তারা বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কের বাসিন্দা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরগুনারিফাতসাগরহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT