চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপাড়ে সাবেকদের ‘ক্রিকেটযুদ্ধ’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি যারা শক্ত করেছিলেন সেই আকরাম, দুর্জয়, রফিক, নান্নু, সুজন, পাইলট, সুমন, শান্তরা আবারও হাতে তুলে নিচ্ছেন ব্যাট-বল। সাবেকদের নিয়ে দ্বিতীয়বারের মতো কক্সবাজারে বসতে যাচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড় ঘেঁষে গড়ে ওঠা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরটির পর্দা উঠবে আগামী ২৬ জুলাই। চারদিনব্যাপী এই আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে এই কার্নিভালে। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। ফাইনাল টি-টুয়েন্টি ফরম্যাটে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে টুর্নামেন্টের কেতাবি নাম ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট।’

বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন-এমন সাবেক ক্রিকেটাররা খেলার সুযোগ পাবেন এই কার্নিভালে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬ দল- টাইটান খুলনা, ইস্পাহানী চট্টগ্রাম, এক্সপো অল স্টারস, বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, র’ন্যাশন ঢাকা মেট্রো, একমি রাজশাহী।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে খেলবে ঢাকা ডিভিশন। এই দলটিতে আছেন মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সানোয়ার হোসেনের মতো তারকা ক্রিকেটার।

ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অন্যতম সৈনিক খালেদ মাহমুদ সুজন। তার দলে আরও আছেন নিয়ামুর রশিদ রাহুল, তানভীর আহমেদ তিমির, ফয়সাল হোসেন ডিকেন্স।

ইস্পাহানী চট্টগ্রামের দুই আইকন ক্রিকেটার আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া এনামুল হক মনি, তারেক আজিজ খান খেলবেন চট্টগ্রামের হয়ে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট নেতৃত্ব দেবেন একমি রাজশাহী দলকে। তার সঙ্গী জাভেদ ওমর বেলিম, আলমগীর কবির, হান্নান সরকার।

বর্তমান চ্যাম্পিয়ন টাইটান খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খুলনার জার্সিতে আরও খেলবেন হাসানুজ্জামান ঝড়ু, মোহাম্মদ সেলিম, ফাহিম মুনতাসির মুমিত, জামাল বাবুরা।

এক্সপো অল স্টারসের নেতৃত্ব দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। এহসানুল হক সেজান, তালহা জুবায়ের, মাসুদুর রহমান মুকুলও খেলবেন এই দলে।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও হাসিবুল হোসেন শান্ত।

আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ আবু আবেদ সাহের।

ভিডিওতে দেখুন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্লেয়ার্স ড্রাফট:

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানাম আহমেদের ছেলে জাহিন আত্মহত্যা করেছেন

পরবর্তী

যশোর রোড, অ্যালেন গিন্সবার্গ ও ধরিত্রীমাতা

পরবর্তী
যশোর রোড, অ্যালেন গিন্সবার্গ ও ধরিত্রীমাতা

যশোর রোড, অ্যালেন গিন্সবার্গ ও ধরিত্রীমাতা

কুমিল্লা ছেড়ে রংপুরে ‘সৌভাগ্যে’র মাশরাফী

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT