চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গা আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাগরপথে টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়াদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছিল।

‘তাৎক্ষণিক খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় ২২ রোহিঙ্গাকে আটক করা হয়।’

আটক হওয়া রোহিঙ্গাদের ব্যাটালিয়নের সদরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আছাদুজ্জামান চৌধুরী।

এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি ও পুলিশ। এরমধ্যে ৩৮ জন রোহিঙ্গা নারী। তাদের বয়স ১৮-২২ এর মধ্যে।

ট্যাগ: বর্ডার গার্ড বাংলাদেশবিজিবিরোহিঙ্গা আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জলসংসার’ নিয়ে বইমেলায় মঈনুল হাসান

পরবর্তী

গান ভিডিওতে ক্লাসিক হিমি

পরবর্তী

গান ভিডিওতে ক্লাসিক হিমি

দিবালার জায়গায় সালাহ-অ্যাসেনসিওকে চান রোনালদো

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT