চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরপথে আবার মানবপাচার শুরু, উদ্ধার ১৯

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০০ অপরাহ্ণ ০৯, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

প্রায় দুই বছর বন্ধ থাকার পর সমুদ্রপথে কক্সবাজারের বিভিন্ন উপকূল থেকে আবার মানবপাচার শুরু করেছে একটি চক্র। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে নারী ও শিশুসহ মিয়ানমারের ১৯ জন  নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই দালালকেও আটক  করা হয়।

টেকনাফ থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই দালালের একজন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মোহাম্মদ তৈয়ূবের স্ত্রী বুলবুলি (৩৫) এবং আরেকজন একই এলাকার মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ খলিল ওরফে ইসমাইল (৩৬)।

এ ঘটনায় পলাতক টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে আবুল হোসেন (৪২) ও একই এলাকার শামশুল আলমের স্ত্রী ফাতেমা বেগমসহ (২৬) মোট চারজনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশে উদ্ধার হওয়া ব্যক্তিদের জড়ো করেছিল।  এজন্য দালালরা তাদের প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছে। মঙ্গলবার রাতের কোন এক সময় ট্রলারে করে তাদের পাচার করা হতো।

উদ্ধার হওয়া নাগরিকদের বিষয়ে সিদ্ধান্ত জানতে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Reneta

টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন বলেন, হঠাৎ করে কি কারণে কারা এ পাচার শুরু করলো সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকক্সবাজারে মানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT