চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাখাওয়াতসহ ৮ যুদ্ধাপরাধীর রায় আজ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:২৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা সাখাওয়াত হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের রায় আজ বুধবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১।

রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে পুলিশ অবস্থান করছে। অতীতের রায়গুলোর সময় ট্রাইব্যুনাল এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশপাশি সাদা পোশাকেসহ বিভিন্নভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও এবার নিরাপত্তা ততোটা ব্যাপক নয়। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে সাড়ে ১০টার দিকে দুই সদস্যের ট্রাইবুনাল ৭৬৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন। অসুস্থ থাকায় ট্রাইব্যুনালের অন্য এক সদস্য আসতে পারেননি।

এর আগে আসামী সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেন বিশ্বাসকে সকালে ট্রাইব্যুনালের হাজতখানায় হাজির করা হয়। বাকি ৬ আসামী পলাতক রয়েছে।

গণহত্যা, হত্যা ধর্ষণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর ১২ আসামীর মধ্যে ৩ জনকে অব্যাহতি দিয়ে ৯ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

আসামীরা হলেন আটক সাখাওয়াত হোসেন, বিল্লাল হোসেন, লুৎফর মোড়ল, পলাতক ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, আব্দুল খালেক মোড়ল।

তবে বিচার চলার সময় মারা যান আসামী লুৎফর মোড়ল। অপরাধ প্রমাণের জন্য ১৭ সাক্ষী দেয় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামীপক্ষ কোনো সাফাই সাক্ষী দেয়নি। এরপর বুধবার রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল-১।

মো. সাখাওয়াত হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে ১৪ জুলাই রাষ্ট্রপক্ষ এবং আসামীপক্ষের যুক্তিতর্ক শেষে আদালতে মামলার রায় অপেক্ষমান তালিকায় রাখা হয়। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের এক নম্বর কার্যতালিকায় মামলাটি তোলা হলে ট্রাইব্যুনাল বুধবার রায়ের জন্য আদেশ দেন।

হত্যা নির্যাতনের অভিযোগে আসামীদের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের।

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অলিম্পিক: চতুর্থ দিনেও যুক্তরাষ্ট্র শীর্ষে

পরবর্তী

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে ৩ জেলায় হরতাল

পরবর্তী

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে ৩ জেলায় হরতাল

অস্ত্র দিয়ে হিলারিকে থামাতে বললেন ট্রাম্প

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT