জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় বাদী হারুন উর রশীদের সাক্ষ্য বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে বলেছেন, সাক্ষ্য গ্রহণের পরে তা বাতিলের কোনো বিধান নেই। তবে সাক্ষীকে জেরা করার প্রয়োজনীয় সময় দেওয়ার বিষয়ে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে আপীল করবে আসামিপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদের সাক্ষ্য গ্রহণ শেষ হলে তার সাক্ষ্য প্রত্যাহার চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলে বিশেষ জজ আদালত-৩ তা নাকচ করে দেন।
বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান খালেদা জিয়া। হাইকোর্টের আদেশে বিরুদ্ধে আপিল করবেন বলে জানান খালেদা জিয়ার আইনজীবীরা।
২৩ জুলাই বিশেষ জজ আদালত-৩ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় বাদী হারুন অর রশীদকে জেরার দিন ধার্য আছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।







