চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাক্ষী গোসাভি গ্রেপ্তার, আরিয়ান মামলায় নতুন মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে পুনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুনে পুলিশের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এতে এই মামলা নতুন মোড় নিয়েছে।

আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পরে তার সঙ্গে সেলফি তুলেছিলেন গোসাভি। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই ওই ব্যক্তিকে এনসিবি কর্মকর্তা ভেবে ভুল করলেও পরে জানা গিয়েছিল, ওই ব্যক্তি আসলে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার কর্ণধার।

এই সেলফি ভাইরাল হওয়ার পরে অবশ্য খোঁজ মিলছিল না গোসাভির। শেষমেশ পুলিশ পুনে থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গোসাভির বিরুদ্ধে ২০১৮ সালের একটি প্রতারণার মামলা ছিল। তার জের ধরেই তাকে খোঁজা হচ্ছিল।

সম্প্রতি গোসাভি ও সমীর ওয়াংখেড়ে বিরুদ্ধে আরিয়ান খানের মামলায় ১৮ কোটি রূপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। গোসাভির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাদক মামলার প্রধান সাক্ষীদের একজন প্রভাকর সাইল। তিনি নিজেকে গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে উল্লেখ করেন।

তার দাবি, দশ পাতার সাদা কাগজে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছে এনসিবি। এখানেই শেষ নয় টাকার লেনদেনের কথাও তিনি শুনেছেন বলে এক হলফনামায় দাবি করেন প্রভাকর।

Reneta

সাক্ষী প্রভাকর জানিয়েছেন, এই ঘুষ নেওয়ার কথোপকথন তদন্তকারী অফিসার এবং এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের মধ্যে হয়েছিল। আর এই গোটা ঘটনায় তিনি গোসাভির যুক্ত থাকার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি জানান, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে গোসাভিকে কথা বলতে দেখেছিলেন তিনি।

এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে এনসিবি। তবে এই অভিযোগ ওঠার পরে এনসিবি কর্মকর্তা স্রমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারই জের ধরে গোসাভিকে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানশাহরুখ খানসমীর ওয়াংখেড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT