চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাক্ষাৎকার দিতে ঢাকায় ভারতীয় কিউরেটর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামে রানপ্রসবা উইকেট বানাতে পারেন না গামিনী ডি সিলভা। বহুদিনের পুরনো এমন অভিযোগ ও বিতর্ক জোরেশোরে ফিরেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আড়াইদিনে শেষ হওয়ার পর। সমালোচনা বাড়লেও অবশ্য স্বপদে টিকে যাচ্ছেন এ লঙ্কান। তাকে রেখেই আরও দুই বিদেশি কিউরেটর আনার চিন্তা করছে বিসিবি। সে সূত্রেই সোমবার সাক্ষাৎকার দিতে এসেছেন ভারতীয় কিউরেটর প্রভিন হিঙ্গনিকর।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন এ দফায় কেবল সাক্ষাৎকার দেবেন প্রভিন, ‘আপাতত তিনি এসেছেন ইন্টারভিউ দিতে। আমরা বেশ কয়েকজন কিউরেটরের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে প্রভিন একজন। আলাপ হোক, দেখি পরে তার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিবো। আসলে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো।’

৫১ বছর বয়সী প্রভিন ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করছেন। খেলোয়াড়ি জীবনে ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

সব ঠিকঠাক এগোলে প্রভিন বিসিবির কিউরেটর হিসেবে নিযুক্ত হবেন। তাতে অবশ্য চাকরি হারাচ্ছেন না গামিনী। মিরপুরের প্রধান কিউরেটর হিসেবে ২০১০ সাল থেকে কাজ করা এ লঙ্কানকে ঘিরে যদিও সমালোচনা বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই।

মূর্তিকারিগর

মূলত হোম অব ক্রিকেটের মাঠ সংস্কারের পর থেকেই গামিনীকে ঘিরে বিতর্ক বাড়তে থাকে। মাঠ সবুজের গালিচা তকমা হারিয়ে বাদামী রং ধারণ করেছিল নতুন করে সাজানোর পর। আউটফিল্ডের অবস্থা বাজে হয়ে পড়েছিল। সেসময় সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়া আউটফিল্ড নিয়ে প্রকাশ্যেই অভিযোগ জানায়। তাতে মাঠের ভাগ্যে জোটে দুটি ডিমেরিট পয়েন্টও।

Reneta

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ হয় আড়াইদিনে। মাত্রাতিরিক্ত ঘূর্ণি ধরায় মিরপুরের উইকেট পায় এক ডিমেরিট পয়েন্ট। তিন ডিমেরিট পয়েন্ট নিয়ে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় হোম অব ক্রিকেট। পাঁচবছর সময়ের মধ্যে আর দুটি ডিমেরিট পেলেই একবছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না হোম অব ক্রিকেট।

গামিনীকে নিয়ে বিতর্ক তৈরি হওয়াতে বিসিবি সিদ্ধান্ত নেয় নতুন কিউরেটর নিয়োগের। সিদ্ধান্ত হয় দু’জন নিয়োগ দেয়ার। তাদের মধ্যে একজন এলেন বাংলাদেশে। গুঞ্জন রয়েছেন গামিনী বিসিবির কিউরেটর হিসেবে থাকতে চাইছেন না। যদিও এই আলোচনার কোন সত্যতা মেলেনি। যদি গামিনি তার স্বপদে বহাল থাকেন নতুন কিউরেটররা তার সঙ্গেই কাজ করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কিউরেটরগামিনিমিরপুর শের-ই-বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT