চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাক্ষাতে দীঘিকে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনু অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এ চলচ্চিত্রে তাকে কৈশোরের ‘রেনু’র ভূমিকায় দেখা যাবে।

শিগগির মুম্বাইতে এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। তার আগে শনিবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাক্ষাৎ করেন দীঘিসহ এ চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া একঝাঁক অভিনয় শিল্পী।

রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে দীঘি জানান, তারা শনিবার বিকেল তিনটার পর গণভবন যান। ঘণ্টা তিনেক ছিলেন। উদ্দেশ্য বঙ্গবন্ধুর উপর ক্লিয়ার ও অফিশিয়াল বিফ্রিং। যারা অভিনয় করছেন তারা অজানা কিছু প্রশ্নের উত্তর পেতে সেখানে হাজির হয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা দুজনেই ব্রিফিং দিয়েছেন। আরও ছিলেন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, নুসরাত ফারিয়াসহ অনেকে।

দীঘি বলেন, যেকজন শিল্পী সেখানে গিয়েছিলাম সবার চেয়ে আমি ছিলাম বয়সে ছোট।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে দীঘি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তিনি ওই সময়ে তার মাকে দেখেননি! তবে তার শোনা, মাকে নিয়ে কয়েকটা কাহিনি শোনালেন। দীঘি বলেন, এই বিফ্রিংটা আমাকে ব্যক্তিগতভাবে দিয়েছেন তিনি। দীঘি আরও বলেন, বায়োপিকে যারা অভিনয় করতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা চরিত্র বাছাই খুব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন। তারা দুই বোন এও বলেছেন, যাদেরকে নেয়া হয়েছে তাদেরকে বাস্তবের চরিত্রগুলোর মতো দেখা যায়।

শিশুশিল্পী হিসেবে আগেই দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন দীঘি। তিনি জানান, সেই সূত্রে তাকে আগে থেকেই চেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীঘি বলেন, যতবারই গণভবনে গিয়েছি তিনি (শেখ হাসিনা) আমাকে বেশি আদর করেছেন। দেখা মাত্রই সাথে সাথে আমাকে ডেকেছেন। এবার বঙ্গবন্ধুর বায়োপিকে কাজটা যেন ভালোভাবে করি সেটা ভালোভাবে নির্দেশনা দিয়েছেন। বলেছেন, আমার মা যেমন ছিলেন তেমনভাবেই ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করো। আত্মবিশ্বাস ও মনোযোগ দিলে অবশ্যই পারবে।

Reneta

দীঘি বলেন, আমি আসলে খুব নার্ভাস। তবে আমাকে এ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে এতে নিজেকে ধন্য মনে করি।

দীঘি জানান, তার শুটিংয়ে যোগ দেয়ার তারিখ চূড়ান্ত হয়নি তবে এ মাসেই যাবেন এটা নিশ্চিত। ‘রেনু’ চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে দীঘি বলেন, এ চরিত্রের ওজন অনেক বেশি। গতবছর মার্চ থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমি অনেকগুলো বই পড়েছি। আর্কাইভ থেকে ছবি বা ভিডিও ফুটেজ দেখেছি। এরমাঝে টুঙ্গিপাড়ার মিয়াঁভাই নামে একটি ছবি করেছি। এতে কাজ করার ফলে চরিত্রটি সম্পর্কে জানতে আরও সহায়তা পেয়েছি। এরপর শুটিংয়ে মুম্বাই গেলে সেখানে একটি ওয়ার্কশপ হবে। তারাও অভিনয় সঠিকভাবে করতে পারবো কিনা দেখবেন। সবমিলিয়ে আমার প্রস্তুতি মোটামুটি ভালো। মুম্বাই গিয়ে আরও প্রস্তুতি নেয়া যাবে।

আগামি ২৫ জানুয়ারি ভারতের মুম্বাই থেকে শুরু হচ্ছে শ্যাম বেনেগালের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। টানা আড়াই মাস চলবে সেটি।

জানা যায়, প্রথমে বাংলাদেশে ছবিটির শুটিং করার কথা ছিল। তবে করোনায় সব পরিকল্পনা ভেস্তে যায়। ২৫ জানুয়ারি মুম্বাইয়ে শুটিং শুরু হয়ে এটি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের জন্য কিছু দিনের বিরতি থাকবে। তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড় বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)। চলচ্চিত্রটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীঘিপ্রধানমন্ত্রীপ্রার্থনা ফারদিন দীঘিবঙ্গবন্ধুর বায়োপিকলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT