চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাক্কুর কাজে সন্তুষ্ট নন আসিফ, ভোট দিতেও আসবেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৭
কুমিল্লা, জনপদ, রাজনীতি
A A

আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিজয়ে বড় ভূমিকা রাখা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার আর সাক্কুর পক্ষে কাজ করবেন না। গত ৫ বছর করা সাক্কুর কাজে সন্তুষ্ট নন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানান দিয়েছেন, তিনি এবার ভোট দিতেও আসবেন না।

আসিফ আকবর তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গত সিটি নির্বাচনে সাক্কু সাহেব বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিভিন্ন কারণে উনার পক্ষে কাজ করেছি সিঙ্গেল কাক হিসেবে, এই নির্বাচনে সাক্কু সাহেবের পক্ষে কাজ করার জন্য কাকের অভাব নাই। এবার তিনি মার্কা নিয়ে নির্বাচনে আছেন, তাই আমার যাবার প্রশ্নই আসেনা। এছাড়াও কুমিল্লানগরবাসী হিসেবে আমি উনার কাজে সন্তুষ্ট নই।’

কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কুর পক্ষে ব্যাপক তৎপরতা চালান আসিফ আকবর। তার বন্ধুবান্ধবরাও প্রাণপন কাজ করেন সাক্কুর পক্ষে। সেই সাথে মিডিয়ার বিষয়টিও তিনি ভালোভাবেই সামাল দেন। কিন্তু মেয়র হওয়ার পর নানা কারণে আসিফের সাথে দূরত্ব বাড়ান সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

Banglabid

কুমিল্লা সিটি নির্বাচন ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরীন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মেজর (অব:) মামুনুর রশীদ।

আসিফ তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা নিচে হুবহু দেওয়া হলো-‘ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন। কুমিল্লার সন্তান হিসেবে আমার ভূমিকা কি হতে পারে–এ নিয়ে মিডিয়া এবং জনমনের কৌতুহল এবং প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। আমার পূর্বেকার ভূমিকা এ প্রশ্নের জন্ম দেয়ার জন্য যথেষ্ট, তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজনে এই লেখা। আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে বাংলাদেশে কুমিল্লার প্রতিনিধিত্ব করি। তাই বলে আমি শুধু কুমিল্লা জেলারই সন্তান নই, আমি বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটির সন্তান হিসেবে গর্ববোধ করি।

এবার সিটি ইলেকশন হচ্ছে দলীয় প্রতীকে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ পদ্ধতিটা আমার পছন্দ নয়। যদিও আমার পছন্দে কিছু যায় আসেনা। তবে সাধারন ভোটার হিসেবে আমি বিব্রত। আরো সাত বছর আগে আমি ব্যক্তিগত কারনে স্বেচ্ছায় পদত্যাগ করেছি, মহাসচিবের স্বাক্ষর করা ‘বুঝিয়া পাইলাম’ পদত্যাগ পত্রের অনুলিপি আমার কাছে আছে। দলের কোন পর্যায়ের কোন পদে আমি নেই, এমনকি দুই টাকা ফর্মের সাধারণ সদস্যও আমি না ।

Reneta

গত সিটি নির্বাচনে সাক্কু সাহেব বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিভিন্ন কারণে উনার পক্ষে কাজ করেছি সিঙ্গেল কাক হিসেবে। এই নির্বাচনে সাক্কু সাহেবের পক্ষে কাজ করার জন্য কাকের অভাব নাই। এবার তিনি মার্কা নিয়ে নির্বাচনে আছেন, তাই আমার যাবার প্রশ্নই আসেনা। এছাড়াও কুমিল্লা নগরবাসী হিসেবে আমি উনার কাজে সন্তুষ্ট নই। অপর পক্ষের প্রার্থী সীমা ভাবী, তিনি জিলা স্কুল ’৮৫ ব্যাচের বড় ভাই নিসারউদ্দিন আহমেদ মিন্টু ভাই এর স্ত্রী, এই হিসেবে আমার খুবই কাছের। ওনার দল বা মার্কার কারণে ভোট দেয়া সম্ভব নয় বলেই আমি ভোট দিতে কুমিল্লাই যাচ্ছিনা, এমনকি ব্যক্তিগত সফরেও এ মাসে নিজের শহরে যেতে পারছিনা, কারন অহেতুক কথা ছড়িয়ে দেয়ার মত পাতি নেতায় কুমিল্লা সমৃদ্ধ হয়েছে ব্যাপক। শিক্ষিত লোকের জায়গা দখল করেছে অশিক্ষিতরা। প্রতিদিন ব্যাক ফুটে যাচ্ছে কুমিল্লার সমাজ ব্যবস্থা। পথিকৃৎ কুমিল্লা এখন অশিক্ষিতদের দ্বারা অধিকৃত।

সারা দুনিয়ায় কুমিল্লার মানুষ আমাকে যেখানে দেখেছে, পেয়েছে বা পায়-বুঝেছি, তারা আমাকে নিয়ে গর্ববোধ করে। আমি আঞ্চলিকতা বাদ দিয়ে তাদেরকে শুধু বাংলাদেশের কথাই ভাবতে বলি। আঞ্চলিকতা মানসিকতাকে ক্ষুদ্র করে ফেলে, এতে অঞ্চলের ক্ষতি হয় যেমন, দেশেরও ক্ষতি হয় ঠিক তেমন। এদেশে আমি সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, এখনো নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট । পুরোদমে গাইছি, গায়ক আসিফ ভাল আছে, আমাকে আপাতত গাইতে দিন। আর এটা কোন রাজনীতিকের পেজ নয়, একজন গায়কের ফ্যান পেজ। তবে বিভাগ প্রশ্নে দাবী একটাই- ‘ ময়নামতি নামে নয়,কুমিল্লা নামেই বিভাগ চাই’। কেউ আমাকে ভুল বুঝলে নিজ দায়িত্বে বুঝবেন । সবাই ভাল থাকুন , সুস্থ্য থাকুন , সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগারদের গর্বের যত সিরিজ জয়-ড্র

পরবর্তী

আরো বেশি টেস্ট খেলার দাবি আরো বেশি প্রতিষ্ঠিত

পরবর্তী

আরো বেশি টেস্ট খেলার দাবি আরো বেশি প্রতিষ্ঠিত

লঙ্কান কিংবদন্তিদের অভিনন্দনে সিক্ত সাকিব-তামিমরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT