চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকুরা বার হত্যাকাণ্ড: রাজনৈতিক রেষারেষির দিকে পরিবারের ইঙ্গিত

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:৪০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

রাজনৈতিক রেষারেষিতে পড়ে জনিকে খুন হতে হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে জনির লাশ শনাক্ত করেন তার বড়ভাই নয়ন।

রোববার গভীর রাতে রাজধানীর পরীবাগের সাকুরা বারের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জনিকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জনির বড় ভাই নয়ন চ্যানেল আই অনলাইনকে বলেন: জনি ঢাকার ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওয়ার্ডের সেক্রেটারি পদ নিয়ে বারে কথা কাটাকাটি হয় এবং প্রতিপক্ষের লোকেরা বারের ভেতরেই তাকে মারধর করে রক্তাক্ত ও জখম করে বারের বাইরে ফেলিয়ে রাখে।

নয়ন জানান, তিনি বাদী হয়ে মামলা দায়েরের সকল কাজ শেষ করেছেন।

নিহত জনির আরেক নাম জনি বাবা। রাজধানীর কল্যাণপুরে থাকতেন তিনি। পেশায় ছিলেন ফুল ব্যবসায়ী। জনির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তার বাবার নাম আব্দুল কুদ্দুস।

২০১২ সালের ১ এপ্রিল ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ সেলিমকে সাকুরা বারের সামনে একদল সন্ত্রাসী গুরুতর আহত করে। পরে সেলিম ৯ এপ্রিল বক্ষব্যাধি হাসপাতলে চিকিৎসারত অবস্থায় মারা যান। সেলিম হত্যাকাণ্ডে প্রধান আসামী ছিলেন জনি।

সোমবার বিকেলে শাহবাগ থানায় পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজিমুল হক গণমাধ্যমকর্মীদের বলেন: আমাদের কাছে বিভিন্ন ধরণের তথ্য রয়েছে, তদন্তের খাতিরে কিছু বলা যাচ্ছে না। খুব দ্রুত আমরা এ তদন্তের কাজ শেষ করব।

তিনি বলেন: এরইমধ্যে জনি হত্যাকাণ্ডের পর সাকুরা বার ও তার আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পরীবাগের সাকুরা বার এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সাকুরা বার সহ আশপাশের দোকানগুলো বন্ধ রয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরে বসেই নেইমারের উদ্দাম উদযাপন

পরবর্তী

ছাত্রী নিপীড়ক বৃদ্ধের ৭ বছর কারাদণ্ড

পরবর্তী

ছাত্রী নিপীড়ক বৃদ্ধের ৭ বছর কারাদণ্ড

জুলহাস মান্নান: এক বন্ধুকে স্মরণ করে

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT