চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-লিটনে বড় সংগ্রহের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দুইশর আগে ৫ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ইনিংসের হাল ধরলেন সাকিব আল হাসান ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে তাদের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি আশা দেখাচ্ছে বড় সংগ্রহের। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২৪২ রান তুলে প্রথমদিন শেষ করেছে স্বাগতিকরা।

সাকিব ৩৯ ও লিটন ৩৪ রানে অপরাজিত আছেন। রৌদ্রোজ্জ্বল দিনে খেলা হয়েছে পুরো ৯০ ওভার। ৩ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেন।

দিনের সর্বোচ্চ ইনিংস সাদমান ইসলামের। তার ৫৯ রানের ইনিংসটা হতে পারত আরও বড়। তিন তিনটি অক্ষত রিভিউ থাকতেও আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাননি তিনি।

ননস্ট্রাইকে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমের সমর্থনও পাননি তরুণ ওপেনার। ফিফটি পেরিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয়েছে। বাঁহাতি ওপেনারের ১৫৪ বলের ইনিংসে চারের মার ছয়টি।

সাদমান ফেরার পর মুশফিকও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। সম্ভাবনা জাগানো ইনিংসটি শেষ হয় ৩৮ রানে। দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মি. ডিপেন্ডেবল যখন আউট হন, স্বাগতিকদের সংগ্রহ ১৯৩।

প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশের দ্বিতীয় সেশনে পড়ে দুই উইকেট। তৃতীয় সেশনে উইন্ডিজের একমাত্র শিকার মুশফিক। শেষ সেশনে এসেছে ১০২ রান।

Reneta

তার আগে ফেরেন মুমিনুল হক। ওয়ারিকেনের বলেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। ৯৭ বল খেলে নামের পাশে যোগ করে যান ২৬ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঘের সকালে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার ৯ রান করে বোল্ড হন পেসার কেমার রোচের বলে।

শুরুতে উইকেট হারালেও সাদমান ও নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় পঞ্চাশ পেরোয় বাংলাদেশ। প্রথম সেশনে টাইগাররা তোলে ২ উইকেটে ৬৯।

লাঞ্চ বিরতিতে যাওয়ার কিছু আগে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান শান্ত। তরুণ ব্যাটসম্যান করে যান ২৫ রান।

তামিম যখন আউট হন, স্বাগতিকদের সংগ্রহে ২৩ রান। শান্ত ফেরেন ৬৬ রানের মাথায়। মুমিনুল আউট হন দলের রান একশ পেরিয়ে গেলে। ১৫ রানের ব্যবধানে সাদমানও ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ অবশ্য ভালোভাবেই সামাল দিয়েছেন সাকিব-লিটন মিলে।

মন্থর উইকেটে পেসারদের জন্য তেমন কিছুই নেই। স্পিন ফাঁদই তৈরি করা হয়েছে চট্টগ্রামে। যথার্থ কারণেই বাংলাদেশ দলে চার স্পিনার।

সাকিব-লিটনের দায়িত্ব পড়ে থাকল দ্বিতীয় দিনের জন্য। দুজনই শেষ স্বীকৃত ব্যাটসম্যান। লড়াকু একটা সংগ্রহ এনে দিতে পারলে বোলারদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টমুমিনুললিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT