চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ম্যাজিকে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৩৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সিরিজ হারের পর জ্বলে উঠল বাংলাদেশ। আড়াইশর কম পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ‘ইংলিশ পরীক্ষায়’ ভালোভাবেই উতরে গেল তামিম ইকবালের দল। প্রতিপক্ষকে দুইশর আগে থামিয়ে জয় পেল ৫০ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে পঞ্চাশ পেরিয়ে যায় ইংল্যান্ড। ১ রানের ব্যবধানে তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

ওয়ানডেতে সাকিব আল হাসানের ৩০০ উইকেট শিকারের রাতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল। ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জেমস ভিন্স সর্বোচ্চ ৩৮ রান করেন।

সাকিব ৪টি, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন একটি করে উইকেট।

সিরিজের ফয়সালা ঢাকাতেই হয়ে যাওয়ায় বন্দরনগরীর মাঠে দর্শক ছিল গুটিকয়েক। সন্ধ্যার পর দর্শক অবশ্য বেড়েছে খানিকটা। যারা শেষ পর্যন্ত ছিলেন তারাই কেবল ইতিহাসের সাক্ষী হতে পেরেছেন। সাগরিকায় ইংল্যান্ডের বিপক্ষে আগেও একবার জিতেছে বাংলাদেশ। সেটি ছিল ২০১১ বিশ্বকাপের ম্যাচ।

মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নেমে বড় ব্যবধানে জিতল স্বাগতিকরা। ওয়ানডে সিরিজ শেষ করল ২-১এ হেরে। ৯ মার্চ চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। শেষের দুটি মিরপুরে।

Reneta

বাংলাদেশের দুই মিডলঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ে মাঝারি সংগ্রহের পথ দেখান শুরুতে। পরে সাকিবের অনবদ্য ফিফটি এনে দেয় লড়াকু সংগ্রহ।

মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেট কিছুটা মন্থর ছিল। ২৪৬ রান তুলে ৭ বল আগেই অলআউট হয় বাংলাদেশ। নিজের জার্সি নম্বরের মতোই ৭৫ রান করে আউট হন সাকিব। ৭১ বলের ইনিংসে বাঁহাতি তারকা চার মারেন সাতটি।

বাংলাদেশ ইনিংসের মাঝপথে ক্রিজে এসে সাকিব লড়াই করেন ৪৯তম ওভার পর্যন্ত। জফরা আর্চারকে ছয় মারতে গিয়ে লংঅনে জেসন রয়ের দুর্দান্ত ক্যাচে আউট হন।

তার আগে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৯৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখান। ১৭ রানে দুই ওপেনার সাজঘরে ফেরার পর প্রতিরোধ গড়েন শান্ত ও মুশফিক। দুজনই ফিফটি তুলে আউট হন।

৭১ বলে ৫৩ করে রানআউটের শিকার হন শান্ত। মুশফিক ৯৩ বলে ৭০ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন। মি. ডিপেন্ডেবল মারেন ৬টি চার। তাদের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ফেরেন দ্রুতই। ৯ বলে ৮ রান করে লেগ স্পিনার রশিদের বলেই বোল্ড হন।

সাকিবের সঙ্গে আফিফ হোসেনের জুটিতে আসে ৪৯ রান। ২৪ বলে দুটি চারে ১৫ রান করে কাভার ড্রাইভে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দ্রুত ফিরলে ইবাদত হোসেনকে নন স্ট্রাইকে বেশি রেখে একাই রান বাড়ানোর চেষ্টা করেন সাকিব।

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। লিটন দাসের পর দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের দুই ওপেনারকে আউট করেছেন স্যাম কারেন। বাঁহাতি পেসার প্রথম ওভারে ফেরান লিটনকে (০)। রানের খাতা খোলার আগেই তিনি অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিলে ক্যাচ যায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের গ্লাভসে।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার তামিম। ৬ বলে একটি চারের সাহায্যে করেন ১১ রান। টাইগার অধিনায়ক যখন আউট হন, দল তখন ১৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT