সাকিব আল হাসানকে নিয়ে চলতি বিতর্কের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব একটা ভুল করে ফেলেছে- এমন মন্তব্যের সঙ্গে তিনি বলেছেন, আইসিসি কোনো ব্যবস্থা নিলে বেশিকিছু করার থাকে না, তবে বিসিবি সাকিবের পাশে থাকবে।
মঙ্গলবার গণভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনেক বিষয়ের সঙ্গে ক্রিকেট, ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের পরিচালনা ও সাকিবকে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।






