চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তাসকিনে ফুটল হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৯, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বোলারদের বেশ ভোগাচ্ছিল জিম্বাবুয়ে টপঅর্ডার। হারারে টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে কেবল ব্রেন্ডন টেলরের উইকেট তোলা সম্ভব হয়েছিল। পরের সেশনে অবশ্য উল্টো চিত্র। সাকিব-তাসকিনে টাইগাররা স্বস্তি ফিরিয়েছে আরও তিন স্বাগতিক ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ১ উইকেটে ১১৪ রানে তৃতীয় দিন শুরু করেছিল জিম্বাবুয়ে। ২ উইকেটে ২০৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায়। স্বাগতিকরা চা পানের বিরতিতে গেছে ৫ উইকেটে ২৪৪ রানে। এখনও ২২৪ রানে পিছিয়ে আছে সফরকারীদের থেকে।

লাঞ্চ বিরতির পর ফিরে ডিয়ন মেয়ার্সকে (২৭) মিরাজের ক্যাচ বানিয়েছেন সাকিব। খানিক পর এলবিডব্লিউ করে রানের খাতাই খুলতে দেননি টিমিক্যান মারুমাকে। সেটি টাইগার অলরাউন্ডারের এই ইনিংসে তৃতীয় শিকার।

ছয় বল পর উল্লাসে যোগ দেন তাসকিনও, শূন্য রানে সাজঘরে পাঠান রয় কাইয়াকে, উইকেটের পেছনে লিটনের গ্লাভসবন্দি করে।

তার আগে দীর্ঘ সময় হতাশার গল্প। বাংলাদেশের বিপক্ষে বরাবরই চওড়া করে তোলা ব্যাটে আরেকবার ঝলকানি দেখান টেলর। সঙ্গী পান এখনও উইকেট আঁকড়ে রাখা টাকুদজয়নাশে কাইটানোকে।

দ্বিতীয় দিনের শেষ সেশনে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙতে পেরেছিল বাংলাদেশ। মিল্টন সুম্বাকে (৪১) এলবিডব্লিউ করে প্রথম সাফল্য এনে দেন সাকিব। ৬১ রানের মাথায় স্বাগতিকরা হারায় প্রথম উইকেট।

Reneta

অভিষিক্ত আরেক ওপেনার টাকুদজয়নাশে কাইটানো ও অধিনায়ক ব্রেন্ডন টেলরকে পরে বিচ্ছিন্নই করা যাচ্ছিল না। দুজনে ১১৫ রানের জুটি গড়ে ফেলেন। কাইটানো ৩৩ রানে দিন শুরু করে ৮১ রানে অপরাজিত রয়ে গেছেন।

ব্রেন্ডন টেলর সকালে ৩৭ রানে ক্রিজে এসে ৮১ করে ফিরে গেছেন। অনেকটা ওয়ানডে ঢংয়ে পুরো ইনিংসটা খেলেছেন স্বাগতিক দলপতি। আউটও হয়েছেন শট খেলতে যেয়েই। মিরাজের বলে বদলি ফিল্ডার ইয়াসিরকে ক্যাচ দিয়েছেন। ১২ চার ও এক ছয়ে ৯২ বলে ৮১ রান করে গেছেন ফেরার আগে।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ১৫০, তাসকিন আহমেদ ৭৫, লিটন দাস ৯৫ ও অধিনায়ক মুমিনুল হকের ৭০ রানে সাড়ে চারশো পেরিয়ে যায় টাইগাররা।

Jui  Banner Campaign
ট্যাগ: টেলরবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহমিরাজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT