চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তামিম ফিরছেন উইন্ডিজ সিরিজেই?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দলে পাওয়া যাবে, এমন আশাবাদ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। ওই দিনই দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষ হবে ২২ ডিসেম্বর।

ডিসেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া টি-টেনএক্স টুর্নামেন্ট খেলতে আগ্রহী সাকিব। বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আগেই আবেদন করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিটনেস নিয়ে মেডিকেল প্রতিবেদন যদি ইতিবাচক হয়, তাহলে বিসিবিও ইতিবাচক হবে জানালেন আকরাম।

‘মেডিকেল প্রতিবেদন দিবে, সেটা ইতিবাচক হলে তাকে আমরা এনওসি(নো অবজেকশন লেটার) দিয়ে দিবো। এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার করাতে পারবে না। আপাতত ব্যথাও নেই। মেডিক্যালি যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।’

দলের অপরিহার্য দুই ক্রিকেটারকে ছাড়াই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাদেরকে ছাড়া খেলতে হবে টেস্ট সিরিজেও। অভিজ্ঞ দুই সদস্যের অনুপস্থিতিতে টেস্ট দলে এসেছেন চার নতুন মুখ।

Reneta

প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়ত অতটা দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে পূর্ণ শক্তি নিয়েই নামতে চায় বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে সাকিব-তামিম ফিরতে পারলে সেটি হবে বড় স্বস্তির।

Jui  Banner Campaign
ট্যাগ: আকরামতামিমলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT