চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ঘটনায় বরিশালের ‘দুঃখপ্রকাশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনালের আগের দিন বিপিএলের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশনে অংশ নেননি সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ব্যস্ত ছিলেন বিজ্ঞাপনের শুটিং নিয়ে। যে কারণে সাকিবের দল বরিশালকে কারণ দর্শানোর নোটিস দেয় বিসিবি।

শনিবার বিসিবিতে চিঠি দিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। দলীয় সূত্রে জানা গেছে এ তথ্য। চিঠিতে দুঃখপ্রকাশ করেছে আসরের রানার্সআপ দলটি। টুর্নামেন্ট চলাকালীন দল ছেড়ে বাইরে যাওয়ায় নিয়মভঙ্গ হয়েছে, সেটি স্বীকার করতেই হচ্ছে তাদের। নিজেদের ভুল হিসেবেই দেখছে বিষয়টিকে। এখন দেখার পালা, বিসিবি কী সিদ্ধান্ত নেয়।

সাকিব টিম হোটেল ছেড়ে কিছু সময়ের জন্য বের হওয়ায় বিসিবির কোভিড প্রটোকল লঙ্ঘন হয়। পরে পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়ে মাঠে আসেন শুক্রবারের ফাইনাল খেলতে।

পুরস্কার বিতরণীর পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সাকিবের এমন ঘটনার দায়টা ফ্র্যাঞ্চাইজিরই বেশি, ‘আমি আপনাদের বলি, (এর আগে) যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন হয়নি।’

শোকজের চিঠি পাওয়ার পর ফিরতি চিঠিতে বরিশাল ক্ষমাপ্রার্থনা করেছে বিসিবির কাছে। কোভিড পরিস্থিতিতে এমন ঘটনায় অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগও তো নেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিঠিবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসশাস্তিশুটিংশোকজসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT