চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিববিহীন কলকাতার বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৬
স্পোর্টস
A A

কলকাতা নাইট রাইডার্সকে বিদায় করে নবম আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে গেছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রান বাকি থাকতেই নির্ধারিত ওভার শেষ করে সাকিববিহীন নাইটরা।  

ডেড ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে খরচ করেন ২৮ রান।

সানরাইজার্সের ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানেই রবিন উথাপ্পার উইকেট হারিয়ে বসে কলকাতা।  দ্বিতীয় উইকেট জুটিতে কিউই ব্যাটসম্যান কলিন মুনরো এবং গৌতম গাম্ভীরের ৩৮ রানের জুটিতে আবারও খেলায় ফেরে কলকাতা।

Banglabid

তবে মাত্র ১৫ রানের ব্যবধানে মুনরো-গাম্ভীর এবং পাঠান ফিরে গেলে জয়টা দূরে সরে যায় কলকাতার। শেষ দিকে মনিশ পাণ্ডের ৩৬ ও জাদভের ২৩ রানের ইনিংসে জয়ের ইঙ্গিত থাকলেও শেষ রক্ষা হয়নি নাইটদের। ২২ রান আগেই থামতে হয় সাকিববিহীন শাহারুখের দলের।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সাকিববিহীন কলকাতার সামনে ২০ ওভারে জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।

টসে
হেরে ব্যাট করতে নেমে শুরুটা একটু ঢিলে-ঢালা ছিলো সানরাইজার্সের। স্কোর
বোর্ডে ১২ রান যোগ হতেই শিখর ধাওয়ানের বিদায় কিছুটা অস্বস্তিতে ফেলে
দিয়েছিলো মুস্তাফিজের দলের।

Reneta

তবে দলের অন্যতম ভরসার প্রতীক ডেভিড
ওয়ার্নারের ব্যাটে আবারও পথ দেখে দলটি।  টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান
শিকারী অবশ্য আজ সেভাবে জ্বলে ওঠতে পারেননি।

দশম ওভারে যাদভের বলে
প্যাভিলিয়নের পথ ধরার আগে তার ব্যাট থেকে আসে ২৮ বলে সময় উপযোগী ২৮ রান।
ধাওয়ানের উইকেটটি তুলে নেন মরনে মরকেল।

প্রথম পাঁচ ওভারে ১ উইকেট
হারিয়ে ৩১ রান তোলার পর পরবর্তী পাঁচ ওভারে দু’উইকেটের বিনিময়ে তুলে নেয় ৪০
রান। পরবর্তী পাঁচ ওভারে কোন উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে যোগ হয় আরও ৪০
রান।

শেষ দিকে যুবরাজ সিংয়ের ব্যাটে ১৬৩ রানের লড়াকু টার্গেট দাঁড়
করাতে সমর্থ হয় সানরাইজার্স। যুবরাজ ৩০ বলে ১ ছ্ক্কা এবং ৮ চারে খেলেন ৪০
রানের ইনিংস। শেষ ওভারের প্রথম দুই বলে মরকেলকে পরপর দুই বলে সীমানা ছাড়া
করলে  সানরাইজার্সের ইনিংস থামে ১৬২ রানে। 

ফাইনালের পথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ২৭মে শুক্রবার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ পৌরসভার ভোটের খণ্ডচিত্র

পরবর্তী

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ৯ জুন পর্যন্ত

সর্বশেষ

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT