বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। রোববার মিরপুরের হোম অব ক্রিকেটে ঢাকার বোলারদের দাপুটে বোলিং ও ফিল্ডিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে বরিশাল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া নাদিফ চৌধুরী করেন ২১ রান। ঢাকার বোলারদের মধ্যে আবু জায়েদ, সাকিব আল হাসান, রবি বোপারা ও ডুয়াইন ব্রাভো একটি করে উইকেট দখল করেন।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলীয় ৩৭ রানেই ড্রেসিংরুমে ফিরে যান তিন টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (৩), মুনাবিরা(১০) ও জীবন মেন্ডিস (৭)।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও নাদিফ চৌধুরী ৪৭ রান যোগ করেন। তবে দলীয় ৮৪ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলনে ফেরেন মুশফিকুর রহিম (৩৬)।মুশফিকের আউটের পরপরই ফিরে যান নাদিফ।
শেষদিকে রুম্মন রাইসের ১৩ বলে ২৫ রান বরিশালকে ১৩২ রানের পুঁজি এনে দেয়।









