চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে হতাশার হার। একদিন পরই নেমে পড়তে হবে পরের ম্যাচে। যাতে হারলেই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ঘরে তুলবে আফগানিস্তান। বাড়বে টাইগারদের হতাশার ওজন। র‌্যাঙ্কিংয়ে এমনিতেই পিছিয়ে বাংলাদেশ, ছোট ফরম্যাটে আরও তলানীতে নামার রাস্তা তৈরি হবে হারতে থাকলে।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আফগানরা যেমন শক্তির জানান দিয়েছে সিরিজ শুরুর ম্যাচে, তাতে একরকম শঙ্কা নিয়েই দ্বিতীয় ম্যাচে নামতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। মঙ্গলবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও গাজী টিভি।

প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে টাইগারদের হার নিয়ে চলছে কড়া সমালোচনা। রোববার আফগানরা সব বিভাগে খেলেছে উড়ন্ত ক্রিকেট। আর টাইগারদের খেলায় দেখা গেছে কোণঠাসা ভাব। যে কারণে লড়াই পর্যন্ত জমেনি। একক আধিপত্যে ম্যাচ জিতেছে সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি।

সাকিব-তামিমদের সামনে এখন দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ। সেটি না পারলে সিরিজ হারের বড় হতাশা সঙ্গী হবে। উঁকি দেবে হোয়াইটওয়াশের শঙ্কাও।

সিরিজ শুরুর আগে অধিনায়ক সাকিব বলছিলেন, নিধাস ট্রফিতে যেরকম পারফরম্যান্স ছিল সেরকম দেখাতে পারলেই সব সহজ হয়ে যাবে। কিন্ত শ্রীলঙ্কায় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল, সেটি অনুপস্থিত ভারতের মাটিতে।

তার উপর প্রথম ম্যাচে আফগানদের দাপুটে ক্রিকেট সমীহ নয়, রীতিমতো ভয়ের সঞ্চার করেছে সবার মাঝে। ভয়-শঙ্কা উড়িয়ে কীভাবে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ মোকাবেলা করেন সাকিব-মাহমুদউল্লাহরা সেটিই এখন দেখার অপেক্ষা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT