চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে ছাড়াই অ্যান্টিগায় অনুশীলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজ সফরে প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছাতে লেগেছে দুদিন। ভ্রমণক্লান্তি কাটাতে একদিনের বিশ্রাম শেষে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ। তবে ছিলেন না সাকিব আল হাসান। টেস্ট অধিনায়ককে ছাড়াই স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘাম ঝরিয়েছে তামিম-মুশফিকরা।

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার পর স্ত্রী-সন্তান নিয়ে ঈদের ছুটি কাটাতে সাকিব গেছেন যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডা থেকে নিউইয়র্ক হয়ে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা এ অলরাউন্ডারের।

প্রথম টেস্ট শুরু ৪ জুলাই। তার আগে ২৮-২৯ জুন উইন্ডিজ বোর্ড একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচ খেলতে নামার আগে কেবল একদিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিব।

যুক্তরাষ্ট্র যাওয়ায় নতুন কোচ স্টিভ রোডসের অধীনে মিরপুরে ঈদের আগে চলা চারদিনের ক্যাম্পেও লাল বলের অনুশীলনে থাকা হয়নি সাকিবের। টি-টুয়েন্টি ফরম্যাটে সাকিব খেলার মধ্যে থাকলেও লাল বলের প্রস্তুতি নিতে পারেননি অধিনায়ক।

আবারও টেস্ট অধিনায়কত্বে ফেরার পর সাদা পোশাকে এখনও নামা হয়নি সাকিবের। সবশেষ টেস্ট খেলেছেন গত বছর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি ইনজুরির কারণে। আর গত বছর সাউথ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে নিজের নাম সরিয়ে নেন বিশ্রামের তাগিদ অনুভব করায়।

২০১৪ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো ফল করতে পারেনি বাংলাদেশ। পেছনের হতাশা মুছে ফেলার চ্যালেঞ্জ টাইগারদের। আর অধিনায়ক হিসেবে নতুন শুরুর চ্যালেঞ্জ সাকিবের।

Reneta

আট মাস অপেক্ষার পর বিসিবি জাতীয় দলের হেড কোচ নিয়োগ দিতে পারলেও ব্যাটিং কোচ পাওয়া যায়নি। ব্যাটিং কোচ ছাড়াই শুরু করতে হচ্ছে আরেকটি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তাই ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ (বাংলাদেশের পেস বোলিং কোচ) হতে পারেন টাইগার ব্যাটসম্যানদেরও ভরসার জায়গা। গত সিরিজে প্রধান কোচের(ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করা ওয়ালশের ব্যাটিং পরামর্শের দিকে তাকিয়ে থাকতে হতে পারে বাংলাদেশকে।

স্পিন কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে আছেন ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশি। আর ফিল্ডিং কোচ হিসেবে আছেন বিসিবির কোচ সোহেল ইসলাম।

আসন্ন সিরিজের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে আইপে। দেশের প্রথম ডিজিটাল ওয়ালেট সিস্টেম আইপে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পৃষ্ঠপোষকতা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ- উইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী

পরবর্তী

ইন্টারনেটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে

পরবর্তী

ইন্টারনেটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে

যে সমীকরণে শেষ ষোলোতে যেতে পারে আর্জেন্টিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT