বাংলাদেশ

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি আজ

সাকা-মুজাহিদের রিভিউ শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি আজ।

গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।

একই বেঞ্চের কার্যতালিকার ৪ নম্বরে আজ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানির জন্য রাখা হয়েছে।

বিষয়:যুদ্ধাপরাধীর বিচার সাকা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…