মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে ফাঁসির আদেশ বহাল রাখায় উচ্ছ্বাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার সকালে আদালত ফাঁসি বহাল রাখায় শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জড়ো হন। সেসময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড.ইমরান এইচ সরকার রায়ে আশাবাদ ব্যক্ত করে মিষ্টি বিতরণ করেন। যতো দ্রুত সম্ভব সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে ফাঁসির দাবি করেন তিনি।







