মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের করা রিভিউ আবেদনের দ্রুত শুনানি করার জন্য আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, কাদের মোল্লার মামলার রায়ের আলোকে এই আবেদন জানিয়েছেন তারা। বিচার শেষ করার স্বার্থে শুনানির তারিখ দ্রত নির্ধারণ করার জন্য আবেদন জানানো হয়েছে।
আগামী মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।






