মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের আবেদন গ্রহণ করেনি বঙ্গভবন। ছেলে হুম্মাম কাদের চৌধুরী বঙ্গভবনে গিয়ে ফেরত এসেছেন।
তবে বঙ্গভবন থেকে বেরিয়ে হুম্মাম সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বাবা প্রাণভিক্ষার কোনো আবেদন করেননি।
এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী জানান, তারা সাকার পরামর্শে রাষ্ট্রপতির কাছে ‘সুষ্ঠু বিচার হয়নি’ মর্মে একটি আবেদন করবেন।
পরে আবেদনটি নিয়ে বঙ্গভবনে যান হুম্মাম কাদের চৌধুরী।
এ জাতীয় কোনো আবেদন গ্রহণ করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র।






