মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় তার রিভিউ শুনানি শুরু হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি গতকাল (মঙ্গলবার) হওয়ার কথা থাকলেও তা হয়নি। সাকার আইনজীবীরা রিভিউ মুলতবির আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে কোর্ট বলেছিলেন ‘নট টুডে’।
গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজ ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।






