চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকা চৌধুরীর বিষয়ে যা বললো বিএনপি

চকোর মালিথা চকোর মালিথা
৫:২৬ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি বলে মনে করে বিএনপি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানিয়েছে দলটি।

গত বুধবার সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ওইদিন বিএনপি কোনো প্রতিক্রিয়া না জানালেও আজ বৃহস্পতিবার দলের পক্ষে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন।

তবে প্রথমেই খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে বলেন, দেশের রাজনৈতিক সংকট বিবেচনা করে তিনি তার সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন না করে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ নভেম্বর এমিরেন্স এয়ারলাইন্সের ফ্লাইট যোগে তিনি ইনশাল্লাহ দেশে প্রত্যাবর্তন করবেন।

বিএনপি মুখপাত্র বলেন, ‘বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

রিভিউয়ে তার আবেদনের বিষয়গুলো বিবেচনায় নিলে তার ফাঁসি হতো না উল্লেখ করে তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি অপরাধী নন, তিনি অপরাধ করেননি। এটার বিষয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছিলেন এবং তার দালিলিক প্রমাণও তুলে ধরেছিলেন।

আমরা খুশি হতাম, দেশের মানুষ খুশি হতো, যদি সেই বিষয় গুলোকে বিবেচনায় নেওয়া হতো। সালাউদ্দিন কাদের চৌধুর ওই সময়ে দেশে ছিলেননা এবং তার পক্ষে ওই সকল অপরাধ সংগঠন করা সম্ভব ছিলোনা। সেটার প্রমাণ হতে পারতো।

Reneta

আজকে যে ফাঁসির আদেশ হয়েছে, সেটাতে তাকে নিপতিত হতে হতো না। আমরা মনেকরি, সালাউদ্দিন কাদের চৌধুরীর যে রাজনৈতিক পরিচয় সেটার কারণে মার্সি পিটিশনের শিকার হয়েছেন।

বুধবার যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ হয়। কিন্তু দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার রিভিউ বাতিলের দিন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।

তবে আজ দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সাকার রায় নিয়ে এই মন্তব্য করলো বিএনপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিযুদ্ধাপরাধীর বিচারসাকাসাকা-বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT