চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকা’র সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবি গণজাগরণ মঞ্চের

রাজীব দাস রাজীব দাস
৭:৪২ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সাকা চৌধুরীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানায় মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার।

মুক্তিযুদ্ধকালে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের ২৩ অভিযোগের ৯টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ২০১৩’র ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরেুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর সুপ্রীম কোর্টে আপিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী। ১৩ কার্যদিবসে শুনানি শেষে ২৯ জুলাই চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গণঅবস্থান কর্মসূচি পালন করে।

ট্রাইব্যুনালের দেয়া রায় বানচাল করার চেষ্টা চলছে অভিযোগ করে মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এ রায়ের ব্যত্যয় হলে আরো ৪৪ বছর পিছিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, যতগুলো মামলায় সালাউদ্দিন কাদেরের সর্বোচ্চ শাস্তি হয়েছে, সবগুলোতেই সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আমরা আশা করি।

২৯ জুলাই রায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেন ইমরান এইচ সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চসাকা চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকা’র সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবি গণজাগরণ মঞ্চের

পরবর্তী

পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান

পরবর্তী

পৃথিবীর মতো নতুন গ্রহের সন্ধান

অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশ না হওয়া বড় হতাশার: ওবামা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT